প্রবা ফিচার প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১২:৪৭ পিএম
মৌমাছি নিয়ে দুটি মজার কাণ্ড
প্রকৃতির পরম বন্ধু মৌমাছি। এই যেমন গাছে ফুল ফোটে, এরপর ফল হয়। সেগুলো আমরা খাই। আর ফুলের পরাগায়ন ঘটাতে কিন্তু সাহায্য করে মৌমাছি। পৃথিবীতে প্রায় ২০ হাজার প্রজাতির মৌমাছি দেখা যায়। ৯০ শতাংশ বন্য উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে মৌমাছি। তার ভূমিকাও বলে শেষ করা যাবে না। এই কীটপতঙ্গটি নিয়ে অসংখ্য মজার মজার ঘটনা ঘটেছে। সম্প্রতি ঘটে যাওয়া এমন কয়টা নিয়ে এই আয়োজন
গত এপ্রিল মাসের ঘটনা। আমেরিকার নর্থ ক্যারোলিনা বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল একটি উড়োজাহাজ। এমন সময় একঝাঁক মৌমাছি এসে ঘিরে ধরল প্লেনটিকে। কী আর করা! এক ঘণ্টা দেরি করতে হলো বিমানটিকে।
মৌমাছির কারণে রাস্তায় জ্যাম
গত এপ্রিল মাসের ১৭ তারিখের ঘটনা। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের আই ১-৪০ মহাসড়কের ওপর দিয়ে চলছিল একটা পিকআপ। সেই গাড়িতে ছিল প্রায় ১০ লাখ মৌমাছি। হঠাৎ করেই গাড়িটি উল্টে যায়। মৌমাছিগুলো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে কেউ হতাহত হয়নি।