× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল বানাচ্ছে দুবাই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৬:২০ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪ ১৭:৪৩ পিএম

বছরে ২৬ কোটি যাত্রী এ টার্মিনালটি ব্যবহার করতে পারবে। ছবি : সংগৃহীত

বছরে ২৬ কোটি যাত্রী এ টার্মিনালটি ব্যবহার করতে পারবে। ছবি : সংগৃহীত

দুবাই কর্তৃপক্ষ ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে একটি বিমানবন্দর টার্মিনাল নির্মাণের কাজ শুরু করেছে। এটি হবে  বিশ্বের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল। রবিবার (২৮ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের শাসক বিমানবন্দর টার্মিনালের কাজ শুরুর এ ঘোষণা দিয়েছেন।  

রবিবার দুবাইয়ের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘নতুন টার্মিনালটি বর্তমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের চেয়ে পাঁচগুণ বড় হবে। বছরে ২৬ কোটি যাত্রী এ টার্মিনালটি ব্যবহার করতে পারবে। সামনের বছরগুলোতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সমস্ত কার্যক্রম নতুন আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত হবে।’ 

শেখ মোহাম্মদ সমাজমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমরা দুবাইয়ের দক্ষিণাঞ্চলে বিমানবন্দরের চারপাশে একটি পুরো শহর তৈরি করব। যেখানে ১০ লাখ মানুষের জন্য আবাসন তৈরি করা হবে।’

২০১০ সালে চালু হয়েছে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরটি। নতুন বিমানবন্দর টার্মিনালটি একবার তৈরি হয়ে গেলে সেখানে পাঁচটি রানওয়ে ও ৪০০টি বিমানের গেট থাকবে। 

এক বিবৃতিতে পল গ্রিফিথস বলেন, ‘এ উন্নয়ন একটি শীর্ষস্থানীয় বিমানকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে দৃঢ় করবে।’

আন্তর্জাতিক ভ্রমণের জন্য টানা ১০ বছর যাবৎ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হয়ে উঠেছে।  

গত বছর এ বিমানবন্দর দিয়ে প্রায় ৮ কোটি ৭০ লাখ যাত্রী চলাচল করেছে। করোনা মহামারি আসার পূর্বেও এমন যাত্রী চলাচল করত। 

সূত্র : আলজাজিরা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা