× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গর্ভপাতের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৪ ২৩:০৬ পিএম

গর্ভপাতকে সাংবিধানিক অধিকার করার দাবিতে বিক্ষোভ। গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিনেটের বাহিরে। ছবি : সংগৃহীত

গর্ভপাতকে সাংবিধানিক অধিকার করার দাবিতে বিক্ষোভ। গত ফেব্রুয়ারিতে ফ্রান্সের সিনেটের বাহিরে। ছবি : সংগৃহীত

গর্ভধারণ ও গর্ভপাত নারী অধিকার হিসেবে দেশে দেশে স্বীকৃত। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশে এটার সাংবিধানিক স্বীকৃতি মিলেনি। ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে এ স্বীকৃতি দিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) এ ঘোষণা আসবে। 

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ভার্সাই প্রসাদে সোমবার পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের অধিবেশন ডেকেছেন। এতে গর্ভপাতকে নারীর সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোটাভুটি হবে। সংস্কার করা হবে সংবিধান। 

ফ্রান্সের সংবিধানের কোনো সংস্কার বা পরিবর্তনের জন্য উভয় কক্ষের আইনপ্রণেতাদের অন্তত তিন-পঞ্চমাংশ ভোট প্রয়োজন হয়। মাখোঁর উত্থাপিত প্রস্তাবটা গৃহীত হলে দেশটির বর্তমান সংবিধান ২৫ বারের মতো সংস্কার করা হবে। ১৯৫৮ সালে গৃহীত বর্তমান সংবিধান ২০০৮ সালের পর আর কখনও সংস্কার করা হয়নি। 

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ফ্রান্সের প্রায় ৮৫ শতাংশ জনগণ এই সংশোধনীকে সমর্থন করে। পার্লামেন্টের ডানপন্থিরা অবশ্য এর বিরোধিতা করেছেন। কিন্তু তা কাজ হবে না। কারণ মাখোঁর পার্টি উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ। 

ফ্রান্সের আইনের সাংবিধানিকতা সম্পর্কে সিদ্ধান্ত নেয় ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল। কাউন্সিলটি  ২০০১ সালের একটি রায়ে ১৭৮৯ সালের মানুষের অধিকারের ঘোষণাপত্রের স্বাধীনতার ধারণার ওপর ভিত্তি করে গর্ভপাতেরও অনুমোদন দিয়েছে। তা ছাড়া এমনিতেই গর্ভপাতকে সাংবিধানিক অধিকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞদের একটা অংশ। 

সূত্র : বিবিসি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা