× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যারি পটারের জাদুর কাঠি নিয়ে তুলকালাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:২১ এএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪০ পিএম

জাদুর কাঠি হাতে হ্যারি পটার। ছবি : সংগৃহীত

জাদুর কাঠি হাতে হ্যারি পটার। ছবি : সংগৃহীত

হ্যারি পটার টিভি সিরিজটি বিশ্বে তুমুল জনপ্রিয়। দেশে দেশে জে.কে রাওলিংয়ের এ সিরিজটির কোটি কোটি ভক্ত। নানান সময় হ্যারি পটার সিরিজটি আলোচনায় এসেছে। তবে এবার হ্যারি পটার আলোচনায় এসেছে ভিন্ন কারণে। এ নিয়ে ঘটেছে এক মজার ঘটনা।

ইংল্যান্ডের এক হোটেল থেকে পুলিশের কাছে সম্প্রতি একটি ফোন যায়। জানানো হয় ওই হোটেলে এক ব্যক্তিকে লিফটের কাছে বড় ‘ছুরি’ উঁচিয়ে ঘুরতে দেখা যাচ্ছে।

এ খবর জানার সঙ্গে সঙ্গে হোটেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চলে আসেন নিরাপত্তা বিভাগের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।

কিন্তু পুলিশ যখন সেখানে তদন্ত করতে পৌঁছায় তখন তারা অবাক হয়ে যায়। কারণ খোঁজ নেওয়ার পর তারা জানতে পারে ওটা ছুরি ছিল না, ছিল ছড়ি। ওই ব্যক্তি হ্যারি পটারের একজন ভক্ত। তিনি দেখতে অনেকটা ছুরির মতো হ্যারি পটারের জাদুর কাঠি নিয়ে সেখানে ঘুরছিলেন।

লিচেস্টারশায়ারের পুলিশ পরে ফেসবুকে মজার এ ঘটনা শেয়ার করে। তাতে রসিকতা করে বলা হয়, হ্যারি পটার থাকলেও ভোল্ডেমর্টের কোনো চিহ্ন ছিল না। সৌভাগ্যক্রমে কোনো বাসিন্দার কোনো ক্ষতি হয়নি।

হ্যারি পটার সিরিজটি জাদুকর জাদুকরীদের কেন্দ্র করে তৈরি হয়েছে। সেখানে প্রত্যেক জাদুকরের কাছে নিজস্ব জাদুর কাঠি রয়েছে।

ফেসবুকের এ পোস্টটি অনলাইন জুড়ে মজা ও হাসির উদ্রেক করেছে। বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী এ সুযোগ হাতছাড়া করেননি। তারা হ্যারি পটার জোকস ও শ্লেষ তৈরি করেছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘আপনি কি সিরিয়াস হচ্ছেন?!’

আরেকজন লিখেছেন, এ মুহূর্তে ছুরি নিয়ে ঘুরে বেড়ানো ঠিক না। তবে তিনি খুশি কারণ সবাই ঠিক আছে এবং মানুষ ভয় না পেয়ে এ বিষয় নিয়ে হাসাহাসি করছে।

তৃতীয় আরেক ব্যক্তি লিখেছেন, ‘এক্সপেক্টো প্যাট্রল-ম্যান।’ আরেকজন বলেছেন, ‘ভবিষ্যতে আমি যখন আমার জাদুর কাঠি নিয়ে বের হব তখন আমাকে আরও সতর্ক হতে হবে।’ 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা