× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্সটাগ্রামেও মেসেজ সংশোধনের সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম

টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের পর এবার ইন্সটাগ্রাম মেসেজ সংশোধনের সুযোগ দিয়েছে। ছবি : সংগৃহীত

টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের পর এবার ইন্সটাগ্রাম মেসেজ সংশোধনের সুযোগ দিয়েছে। ছবি : সংগৃহীত

মেসেজ সম্পাদনা বা সংশোধনের সুযোগ দিয়েছে ইন্সটাগ্রাম। সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে তা করতে হবে। এ ধরনের সুযোগ টেলিগ্রাম ও হোয়াটসাঅ্যাপে আগে থেকেই রয়েছে। 

জানা গেছে, ইন্সটাগ্রামে কোনো মেসেজ পাঠানোর পর কেউ যদি সেটার ভুল সংশোধন করতে চান, কিংবা বক্তব্য বদলাতে চান তা ১৫ মিনিটের মধ্যে করতে পারবেন। ১৫ মিনিট পর্যন্ত মেসেজ সংশোধনের ফিচারটি প্রদর্শিত হবে। এরপর সংশোধনের ফিচারটি দেখা যাবে না।

সংশোধনের পর প্রাপকের কাছে পৌঁছে যাওয়া মেসেজটিতে সম্পাদিত লেবেল দেখা যাবে। 

সম্পাদনা করার জন্য কাঙ্খিত মেসেজটি চাপ দিয়ে ধরতে হবে। এভাবে ধরলে সম্পাদনের অপশনটি দেখা যাবে। সম্পাদন করার পর সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এভাবে রিসেন্ড করার পর প্রাপকের কাছে সম্পাদিত মেসেজটি অপঠিত হিসেবে দেখাবে। 

প্রত্যেকটি মেসেজ নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ পাঁচবার সম্পাদনা করা যাবে।  

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা