× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুপ্তচরাবৃত্তির সন্দেহে ৮ মাস বন্দি কবুতর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

গুপ্তচরাবৃত্তির সন্দেহে ৮ মাস বন্দি কবুতর

ভারতের মুম্বাইয়ে গেল মে মাসে ধরা পড়ে একটি কবুতর। পাখিটির পায়ে দুটি রিং বাধা ছিল; লেখা ছিল কিছু শব্দ, যা দেখতে অনেকটা চীনা বর্ণমালার মতো। আর এতেই সন্দেহ হয় পুলিশের। গুপ্তচরাবৃত্তির অভিযোগে পাখিটিকে বন্দি রাখা হয় আট মাস। তবে ‘নির্দোষ’ প্রমাণিত হওয়ায় গেল মঙ্গলবার সেটি মুক্ত আকাশে ডানা মেলেছে। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর কবুতরটিকে প্রথমে মুম্বাইয়ের বাই সাকারবাই দিনশ পেটিট হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে পুলিশের অনুমতি নিয়ে পাখিটিকে স্থানান্তরিত করা হয়েছিল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালসে। এর মধ্যে প্রমাণিত হয় কবুরতটি মূলত রেসিং বার্ড। তাইওয়ান থেকে পালিয়ে এটি ভারতে চলে আসে।

এ বিষয়ে মন্তব্য মুম্বাই পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভারতে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। ২০২০ সালে ভারত নিয়ন্ত্রিণ কাশ্মির থেকেও পাকিস্তানি এক জেলের কবুতর আটক করা হয়েছিল। পরে গুপ্তচরাবৃত্তিতে জড়িত না থাকায় সেটিকে ছেড়ে দেওয়া হয়। 

২০১৬ সালেও একটি কবুতরকে হেফাজতে নেওয়া হয়েছি। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেওয়া একটি চিরকুট ছিল পাখিটির সঙ্গে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা