× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানুষের মাথায় চিপ বসাল মাস্কের নিউরালিংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

২০১৬ সালে মানুষের মস্তিষ্কের জন্য চিপ তৈরির কাজ শুরু করে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক। ছবি : সংগৃহীত

২০১৬ সালে মানুষের মস্তিষ্কের জন্য চিপ তৈরির কাজ শুরু করে ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক। ছবি : সংগৃহীত

ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক মানুষের মস্তিষ্কে প্রথমবারের মতো তারবিহীন কম্পিউটার চিপ বসিয়েছে। এটা পক্ষঘাতগ্রস্ত ও অন্ধ ব্যক্তিদের দৈনন্দিন কাজ করতে সাহায্য করবে। 

রবিবার (২৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির মস্তিষ্কে সফলভাবে চিপটি বসানো হয়েছে। গোপনীয়তার কারণে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। 

মাস্ক জানান, প্রাথমিক ফল বেশ ভালো। রোগির নিউরন স্পাইক করছে বা নার্ভ সাড়া দিচ্ছে। রোগী সেরে উঠছেন। 

মাস্ক বলেন, এটাকে টেলিথেরাপি বলা যেতে পারে। কারণ মস্তিষ্কে তারবিহীন এ চিপটি বসানোর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি তার ফোন বা কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে। এক্ষেত্রে তাকে হাত-পা কিছুই ব্যবহার করতে হবে না। শুধু চিন্তা করলেই চলবে। 

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ২০২৩ সালের সেপ্টেম্বর নিউরালিংকে মানুষের মস্তিষ্কে কয়েন আকৃত্রির চিপটি বসানোর অনুমতি দেয়। ইতঃপূর্বে বানরের মস্তিষ্কের চিপটি বসিয়ে সাফল্য পাওয়া গেছে।

মানুষের মস্তিষ্কে চিপ বসানো নতুন কিছু নয়। ২০০৪ সালে সর্বপ্রথম মানুষের মাথায় চিপ বসিয়েছিল যুক্তরাষ্ট্রের আরেক নিউরোপ্রযুক্তি কোম্পানি ব্ল্যাকরক নিউরোটেক। আরও কয়েকটি কোম্পানি এটা নিয়ে কাজ করছে।

২০১৬ সালে মানুষের মস্তিষ্কের জন্য চিপ তৈরির কাজ শুরু করে নিউরালিংক। 

সূত্র : রয়টার্স, বিবিসি




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা