× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয়বার গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ২০:১৩ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ২০:৩৫ পিএম

চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন নুসরাত জাহান নিপা। প্রবা ফটো

চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন নুসরাত জাহান নিপা। প্রবা ফটো

চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস বুকে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। ২১ ডিসেম্বর গিনেস ওয়ার্ল্ড বুকের দেওয়া দ্বিতীয় সনদটি পেয়েছেন তিনি। চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে রেকর্ড গড়েন তিনি। 

এর আগে ২০২২ সালে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড করেন বরিশাল নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা নুসরাত জাহান নিপা। 

নিপা জানান, প্রথমবার এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে এবং এবার চপস্টিক দিয়ে মিনিটে ২৭টি ভাত খেয়ে ইতালির রেকর্ড আট বছর পর ভেঙেছেন তিনি। আগেরবারও ইতালিকে পেছনে ফেলেছিলেন তিনি।

নিপা বলেন, ‘চপস্টিক দিয়ে এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন। আর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। কয়েন দিয়ে বিশ্ব রেকর্ড থেকে চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা বেশ কঠিন ছিল। অনেক প্র্যাকটিস করতে হয়েছে। তবে এবারে যাচাই-বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময় লেগেছে।’ ২০২৩ সালের মার্চের দিকে করলেও সার্টিফিকেট পেয়েছেন ডিসেম্বরে।

বর্তমানে বেসরকারি কোম্পানিতে কর্মরত নুসরাত জাহান বলেন, ‘প্রথম রেকর্ড করার পর মানুষ নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য করত। তবে সেসব কিছু পাত্তা না দিয়ে আমি আমার কাজ চালিয়ে গেছি। মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি। সামনে নতুন কিছু করার চেষ্টা করব। বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব।’ 

নিপা আরও বলেন, ‘ইচ্ছা থাকলে সব হয়। যেমন আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার শহরকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দুবার বিশ্বে রেকর্ড গড়েছি। বাংলাদেশ ও বরিশালের নাম উজ্জ্বল করেছি। অনেক ধরনের বাধা আসবে, তবে সেসব দিকে খেয়াল না দেওয়াই ভালো। নারীরা কাজ করতে গেলে সমস্যাটা বেশিই থাকে।’

নিপা বরিশাল নগরীর এআরএস স্কুল থেকে মাধ্যমিক, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সরকারি ব্রজমোহন কলেজ থেকে রসায়ন বিভাগে অনার্স ও মাস্টার্স করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা