প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৪:০৯ পিএম
ভারতের অন্ধ্র প্রদেশের ভেমানা ইন্দলু গ্রাম। ছবি : সংগৃহীত
একটা গ্রামের কোনো মানুষই জুতা বা স্যান্ডেল পরে না। গ্রামের বাইরে কোথাও যেতে হলেও তারা খালি পায়ে যায়। এ বিস্ময়কর গ্রামটি ভারতের।
ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির নাম ভেমানা ইন্দলু। গ্রামটির বাসিন্দারা জানায়, এটি তাদের অনেক পুরনো ঐতিহ্য। জুতা না পরাসহ আরও কিছু অদ্ভুত রীতি আছে এই গ্রামে। পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তাহলেও তারা হাসপাতালে যায় না। আর কোনো কারণে যদি তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার দরকার হয় বা অন্য কোথাও যাওয়ার দরকার হয় তাহলে তারা বাইরের কোনো খাবার খায় না।
জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট যখন গ্রামে প্রবেশ করেন তার আগে তিনিও জুতা খুলেই প্রবেশ করেন।
গ্রাম প্রধান ইরাব্বা বিবিসিকে বলেন, এই গ্রামে আমাদের সম্প্রদায় বসবাস শুরু করার সময় থেকেই এই রীতি চলে আসছে। আমরা যখন গ্রামের বাইরে যাই, ফিরে এসে আগে গোসল করি তারপর বাড়িতে ঢুকি ও খাবার খাই।
ইরাব্বা আরও বলেন, আমাকে অনেকবার গ্রামের বাইরে যেতে হয়েছে। একবার আদালতের একটি কাজে আমাকে পাঁচ দিন গ্রাম থেকে বাইরে থাকতে হয়েছিল। বাইরের কোনো খাবার আমি স্পর্শ পর্যন্ত করিনি। পান করার জন্য পানি আমি বাড়ি থেকে নিয়ে যাই।
গ্রামটিতে ২৫টি বাড়ি আছে, যার বাসিন্দা মোট ৮০ জন। এই গ্রামে মোট ৫২ জন ভোটার রয়েছে। এদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন স্নাতক পাস। এখানকার মানুষ কৃষির ওপরই নির্ভরশীল।
সূত্র : বিবিসি