প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৬ পিএম
নিজের ঘরে ৮০০টির বেশি রিসাইকেলযোগ্য ক্রিসমাস ট্রি সাজিয়েছেন যুক্তরাজ্যের এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
খ্রিস্টানদের সবচেয়ে ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি সাজিয়ে রেকর্ড করেছেন যুক্তরাজ্যের জার্সি দ্বীপের এক বাসিন্দা। তিনি নিজের ঘরে একসঙ্গে ৮০০টির বেশি রিসাইকেলযোগ্য ক্রিসমাস ট্রি সাজিয়েছেন।
বিনো রদ্রিগেজ নামের ওই ব্যক্তি জার্সি দ্বীপের হাওয়ার্ড ডেভিস পার্কে ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরি করেছেন। তিনি জানান, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসন কাউন্টিতে সর্বোচ্চ ৭৯৭টি ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্রিসমাস ট্রি দিয়ে গোলকধাঁধা তৈরির রেকর্ড ছিল সেটি। সেই রেকর্ড ভাঙার অপেক্ষায় আছেন রদ্রিগেজ।
জার্সির এই বাসিন্দা বলেন, ‘ক্রিসমাস ট্রি আমদানি করে এমন কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে গেলাম এবং বললাম বিক্রি হয়নি এমন গাছ থাকলে আমাদের দিতে পারো। এর মধ্যে কিছু গাছ বাজারে বিক্রির অনুপযুক্ত বলে মনে করা হয়েছিল। এগুলো কেটে ফেলার জন্য রাখা হয়েছিল। কিন্তু গাছগুলো অনেক সতেজ ও সুন্দর ছিল।’
গোলকধাঁধা বানানোর পর বেশিরভাগ গাছ কেটে ফেলা হবে। আর কিছু গাছ হাওয়ার্ড ডেভিস পার্কের সজ্জায় ব্যবহৃত হবে এবং কিছু গাছ স্থানীয় একটি ছাগলের খামারে দান করার ইচ্ছে রদ্রিগেজের।
সূত্র : ডেইলি মেইল