প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৫ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৬ পিএম
বাম্বলবি বাদুড়। ছবি : সংগৃহীত
দৈর্ঘ্য এক থেকে দেড় ইঞ্চি, ওজন ২ গ্রামেরও কম। আকার-আকৃতির দিক থেকে প্রায় পতঙ্গের মতো। কিন্তু পতঙ্গ নয়, এটি একটি স্তন্যপায়ী প্রাণী।
বলছিলাম, বাম্বলবি বাদুড়ের কথা, যেটা বিশ্বে ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণীর তকমা পেয়েছে। বাম্বলবির প্রসারিত ডানার আকারও সর্বোচ্চ সাড়ে ৫ ইঞ্চির মতো।
নিজের অতি ক্ষুদ্রকায় দেহের বদৌলতে প্রাণীটি এরই মধ্যে নাম তুলেছে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে প্রাণীটার দেখা মেলে। থাইল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাঞ্চনাবারির খোয়ে নোই নদীর তীরের গুহা বাম্বলবিদের বসবাসের নিরাপদ স্থান।
মিয়ানমারের উত্তরাঞ্চলেও দেখা মিলতে পারে প্রায় বিপন্ন এই প্রজাতির প্রাণীটির দেখা। এরা সাধারণত নদীর নিকটস্থ গুহায় থাকে যেখানে লাইমস্টোনের প্রাচুর্য আছে।
সূত্র: বিবিসি