× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনে বিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩ ১৯:২০ পিএম

ভারতে চলন্ত ট্রেনে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন এক নবদম্পতি। ছবি : সংগৃহীত

ভারতে চলন্ত ট্রেনে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন এক নবদম্পতি। ছবি : সংগৃহীত

বিয়ে প্রায় সব মানুষের জন্য আবেগের বিষয়। তাই ঘটা করে বিয়ে করাটা রেওয়াজ। কিন্তু বিত্ত-বৈভব না দেখিয়েও অনেকে বিয়ে করেন। আলোর ছটা না থাকা সত্ত্বেও অন্য গুণে এসব যুগলের বিয়ের অনুষ্ঠান ভাইরাল হয়। সম্প্রতি ভারতে চলন্ত যাত্রীবাহী ট্রেনে এক যুগল বিয়ে করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন। 

জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডগামী যাত্রীবাহী ট্রেনে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের আসানসোল থেকে জসিডি যাওয়ার ট্রেনটিতে ভিড় ছিল বেশ। এর মধ্যেই কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন বর। সিঁদুরদানের পাশাপাশি মালাবদলও করেন দুজনে। কনেকে পরানো হয় মঙ্গলসূত্রও।

এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, যুগলকে ঘিরে ট্রেনযাত্রীদের ভিড় জমে ওঠে। উচ্ছ্বাস প্রকাশ করে সবাই শুভ কামনা জানান নবদম্পতিকে।   

ভিডিওটি দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ইন্ডিয়ান রেলের নানা ব্যবহার। আরেক ব্যক্তি লিখেছেন, বাজেট ঘাটতি ছিল, তাই বোধহয় ট্রেনে বিয়ে করেছে। 

চলন্ত ট্রেনে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছেদ নিয়েও চর্চা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, বিয়ে যত আনন্দের, ডিভোর্স ততই কষ্টের। অপর একজন লিখেছেন, ডিভোর্স এখন সহজ হয়েছে। 

সূত্র : ইন্ডিয়া টুডে


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা