× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের আংটি খুঁজতে ২০ টন আবর্জনা পরিষ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩ ১৭:১২ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩ ২০:২৭ পিএম

বিয়ের আংটি খুঁজতে ২০ টন আবর্জনা পরিষ্কার

প্রিয় বস্তু হারানো অনেকের কাছে দুঃস্বপ্নের মতো। বিশেষ করে নারীদের কাছে তাদের বিয়ের আংটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী ভুলবশত তার বিয়ের আংটি ময়লার বিনে ফেলে দিয়েছিলেন। এরপর সেই আংটি খুঁজে পেতে পরিচ্ছন্নতাকর্মীদের ২০ টন আবর্জনা উত্তোলন করতে হয়। 

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের শহর নিউ হ্যাম্পশায়ারে। উইন্ডহাম জেনারেল সার্ভিসেসের পরিচালক ডেনিস সেনিবালদি বলেন, শহরের নির্বাচিত কর্মকর্তাদের নিয়ে গঠিত বোর্ডের এক সদস্য তাকে ফোন করে ঘটনাটি জানান। আংটিটি দুর্ঘটনাক্রমে ময়লার সঙ্গে চলে যায়।

স্থানীয় ডব্লিউএইচডিএইচ টিভিকে সেনিবালদি বলেন, ওই নারী তাকে সুনির্দিষ্ট কিছু তথ্য দেন। যেমন ময়লার ব্যাগ কোথায় ফেলা হয়েছে, ব্যাগে কী ধরনের ময়লা ছিল, কী ধরনের গাড়িতে করে ময়লা ফেলতে যান তার স্বামী। এসব তথ্যের ভিত্তিতে ময়লার ব্যাগটি ঠিক কোথায় ফেলা হয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন সেনিবালদি।

এই কর্মকর্তা বলেন, ‘আমি জানতাম প্রথমে কী করতে হবে। ময়লার ভাগাড়ের কোন জায়গায় এটি থাকতে পারে অনুমান করেছিলাম। তারপরও এটি খুঁজে পেতে বেগ পেতে হয়েছে।’

সঠিক ব্যাগটি পেতে পরিচ্ছন্নতাকর্মীদের ১২ ফুট খনন করতে হয়েছে। দুই ঘণ্টা পর ওই নারীর বাসার ময়লার ব্যাগটি পাওয়া যায়।

সেনিবালদি আরও বলেন, ‘আংটিটি পাওয়ার পর পরিষ্কার করে ওই নারীকে ফোন দিই। গত সপ্তাহের বুধবার আংটি হারানোর পর তার যতটা মন খারাপ হয়েছিল, শুক্রবার তা ফিরে পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছেন।’

তবে এমন ঘটনা সেখানে প্রথম নয়। গত দুই বছরে তিনবার এমন ঘটল।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা