× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বের দীর্ঘতম চুলের নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৬:৩৫ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ১৭:১৫ পিএম

স্মিতা শ্রীবাস্তব। ছবি : সংগৃহীত

স্মিতা শ্রীবাস্তব। ছবি : সংগৃহীত

এক সময় নারীদের লম্বা চুলের বেশ সামাজিক কদর ছিল। এখন তা আগের মতো নেই। তারপরও এখনও অনেক নারী চুল লম্বা করেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারী ভারতের উত্তর প্রদেশের এক নারী। ৪৬ বছর বয়সি স্মিতা শ্রীবাস্তব নামের এ নারী সবচেয়ে লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেন। 

স্মিতা ১৪ বছর বয়স থেকে চুল রাখছেন। তাঁর চুলের দৈর্ঘ্য ৭ ফুট ৯ ইঞ্চি। আশির দশকে হিন্দি সিনেমার অভিনেত্রীদের লম্বা চুলের স্টাইল দ্বারা অনুপ্রাণিত হয়ে স্মিতা চুল রাখতে শুরু করেন। যা এখন তাঁকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান দিল।

স্মিতা বলেন, ‘ভারতীয় সংস্কৃতিতে, দেবীদের ঐতিহ্যগতভাবে খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটা অশুভ বলে মনে করা হয়। তা ছাড়া লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, স্মিতা সাধারণত প্রতি সপ্তাহে দুইবার চুল ধুয়ে থাকেন। ধোয়া, শুকানো, আঁচড়ানো ও বাঁধাসহ পুরো প্রক্রিয়ায় প্রতিবার তিন ঘণ্টা পর্যন্ত সময় লাগে। ধোয়ার জন্য ৩০ থেকে ৪৫ মিনিট ব্যয় করেন। আর শুকাতে সাধারণত সময় লাগে দুই ঘণ্টা।

স্মিতা জানান, তিনি বাইরে গেলে লোকজন তাঁর চুল দেখে অবাক হয়। বছরের পর বছর ধরে চুলের সৌন্দর্য ও দৈর্ঘ্য বজায় রাখার কথা শুনে অবিশ্বাস্য মনে করে অনেকে।

স্মিতা আরও বলেন, ‘লোকেরা আমার কাছে আসে, আমার চুল ছুঁয়ে দেখে, ছবি তোলে। অনেকে জানতে চায়, আমি চুলে কী ব্যবহার করি। আমিও তাদের সুস্থ চুলের জন্য কী করা উচিত সে পরামর্শ দিয়ে থাকি।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব অর্জন করতে পেরে ভীষণ আনন্দিত স্মিতা। এই রেকর্ড অর্জনের মধ্য দিয়ে তাঁর স্বপ্ন পূরণ হলো।

সূত্র : এনডিটিভি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা