× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেস্টুরেন্টে ভুলে ৮ লাখ টাকা বকশিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩ ১৬:৩৭ পিএম

রেস্টুরেন্টে ভুলে ৮ লাখ টাকা বকশিশ

রেস্টুরেন্টে খেয়ে বকশিশ দেওয়াটা এখন রেওয়াজ। যুক্তরাষ্ট্রে এক নারী একটি স্যান্ডউইচ খাওয়ার পর বকশিশ দেন ৭ হাজার ১০৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৮২ হাজার ৮৫৭ টাকা। ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। 

জানা গেছে, ওই নারীর প্রিয় খাবার স্যান্ডউইচের জন্য বিখ্যাত সাবওয়ে ব্র্যান্ডের ইতালিয়ান সাব। প্রতি সপ্তাহেই তিনি এটি খান। গত ২৩ অক্টোবর বাড়ির পাশের সাবওয়ের চেইন শপে গিয়ে একটি ইতালিয়ান সাব ও হ্যাম অর্ডার করেন। খাবারটির দাম ছিল ৭ দশমিক ৫৪ ডলার বা ৮৩১ টাকা। কিন্তু তিনি বকশিশ দিতে গিয়ে দিয়ে বসেন ৭ হাজার ১০৫ ডলার। 

পরে ওই নারী জানান, ভেরা ব্যাংক অব আমেরিকার ক্রেডিট কার্ড ব্যবহার করে তিনি বিল দিয়েছেন। কিন্তু বিল দেওয়ার সময় নিজের ফোন নম্বরের শেষ ছয় সংখ্যা চেপে ফেলেন, ভাবেন এই কেনাকাটার ফলে তিনি সাবওয়ে লয়্যালটি পয়েন্ট পাবেন।

ভেরা যখন তাঁর ক্রেডিট কার্ডের নথি যাচাই করেন, তখন তিনি হতভম্ব হয়ে যান। ভেরা মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেন, আমি যখন আমার রসিদের দিতে তাকালাম, বললাম হে ঈশ্বর! আমার কাছে নম্বরগুলো পরিচিত মনে হচ্ছিল। ওগুলো ছিল আমার ফোন নম্বরের শেষ ছয়টি সংখ্যা। কে এত অর্থ বকশিশ দেয়।

পরবর্তীতে ভেরা ব্যাংকের কাছে অভিযোগ করেন, তিনি এত ডলার খরচ করেননি। তবে ব্যাংক তাঁর এই দাবি প্রাথমিকভাবে অস্বীকার করে।

বিষয়টির সমাধান পেতে ভেরা এরপর রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সেটির ব্যবস্থাপক তাঁকে জানিয়ে দেন, তাঁর ব্যাংকই এটি সমাধান করতে পারবে। 

অর্থ ফেরত পেতে এক মাসের বেশি সময় দৌড়ঝাঁপের পর ওই নারী গত সোমবার সাময়িক সময়ের জন্য আরেকটি ক্রেডিট কার্ড নেন। ব্যাংক অব আমেরিকার একজন মুখপাত্র নিউইয়র্ক পোস্টকে বলেন, গ্রাহককে অর্থ ফেরত দিতে সাবওয়েকে অনুরোধ জানানো হয়েছে এবং তারা সম্মতও হয়েছে।

সূত্র :  এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা