× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৮ দাঁত নিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় নারী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৬:০২ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৬:০৩ পিএম

কল্পনা বালানের দাঁতের সংখ্যা ৩৮টি। ছবি : সংগৃহীত

কল্পনা বালানের দাঁতের সংখ্যা ৩৮টি। ছবি : সংগৃহীত

প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সচরাচর ৩২টি দাঁত থাকে। কিন্তু অতিরিক্ত ৬টি দাঁত নিয়ে গিনেস ওয়ার্ল্ড রকর্ডে করেছেন ভারতের এক নারী। ২৬ বছল বয়সী ভারতীয় ওই নারীর নাম কল্পনা বালান । তার দাঁত ৩৮টি। 

কল্পনা বলেন, আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খেতাব পেয়ে খুব খুশি। এটা আমার সারাজীবনের অর্জন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানায়, কল্পনা নিচের চোয়ালে চারটি এবং ওপরের চোয়ালে দুটি অতিরিক্ত দাঁত রয়েছে। কিশোর বয়সেই কল্পনার অতিরিক্ত দাঁত উঠতে শুরু করে। কোন ব্যথা অনুভব না হলেও খাবার খাওয়ার সময় প্রায়ই তা দাঁতের মধ্যে আটকে যেত।

সমস্যার সমাধানে কল্পনার বাবা-মা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন। পরে ডাক্তার দাঁতগুলোকে আরও বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। কারণ দাঁতগুলো তখন ছোট থাকায় তা অপসারণ করা সম্ভব ছিল না। কিন্তু দাঁতগুলো যখন বড় হয়ে যায় তখন কল্পনা সেগুলো রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।

অতিরিক্ত দাঁত থাকাকে চিকিৎসার ভাষায় বলা হয় হাইপারডোনটিয়া বা পলিডোনটিয়া। বিশ্বের জনসংখ্যার মাত্র ৩ দশমি ৮ শতাংশ ব্যক্তির মুখে স্বাভাবিকের থেকে বেশি দাঁত থাকে।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা