× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডলার বৃষ্টিতে’ হতবাক মানুষ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩ ১৬:১৭ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩ ১৬:১৮ পিএম

‘ডলার বৃষ্টিতে’ হতবাক মানুষ

গাজা ও ইউক্রেনে বিমান থেকে মুর্হুমুর্হু বোমা ও ক্ষেপণাস্ত্র পড়ছে, এটাই এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু হেলিকপ্টার থেকে যখন ডলার ঝরে পড়ে তখন বেশ অবাক হতে হয়। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে মধ্যইউরোপের দেশে চেক রিপাবলিকে। 

জানা গেছে, চেক রিপাবলিকের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও টিভি সঞ্চালক কামিল বার্তোশেক এই কাণ্ড ঘটিয়েছেন। চেক প্রজাতন্ত্রের লাইসা এবং লাবেম শহরের কাছে হেলিকপ্টার থেকে ডলার ফেলেছেন তিনি। 

কামিল সম্প্রতি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। ‘ওয়ানম্যানশো: দ্য মুভি’ নামের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি কোড খুঁজে বের করতে বলা হয়েছিল। কিন্তু কোনো প্রতিযোগীই তা করতে পারেননি। তখন কমিল ঠিক করেন প্রতিযোগীদের মধ্যে পুরস্কারে অর্থ ভাগ করে দেবেন। এ জন্য হেলিকপ্টার থেকে ডলার ছিটানোর পরিকল্পনা নেওয়া হয়। 

পরিকল্পনা অনুযায়ী, মেইল পাঠিয়ে প্রতিযোগীদের ডেকে আনেন তিনি। এরপর হেলিকপ্টার থেকে ডলার ফেলেন। যা কুড়িয়েছেন উপস্থিত সকলে। কামিলের পোস্ট থেকে জানা যায়, হেলিকপ্টার থেকে ১০ লাখ ডলার ফেলেছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি টাকার বেশি। 

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা