× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাক-ঢোল বাজিয়ে মেয়ের বিচ্ছেদ উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ১৫:৩৪ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ১৫:৩৫ পিএম

ঢাক-ঢোল বাজিয়ে মেয়ের বিচ্ছেদ উদযাপন

ভারতীয় সমাজের একটা বড় অংশ বিচ্ছেদকে কলঙ্কা হিসেবে দেখেন। বিচ্ছেদ বা তালাকের জন্য বিশেষ করে মেয়েদের বেশি হেয় করা হয়। তবে ধীরে ধীরে এ অবস্থার পরিবর্তন হচ্ছে। কিন্তু তাই বলে বিচ্ছেদের পর মেয়েকে ঢাক-ঢোল বাজিয়ে বরণ করে নেওয়া ব্যতিক্রম।

ভারতের ঝাড়খণ্ডে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে। প্রেম গুপ্তা নামের এক ব্যক্তি তার মেয়ের বিচ্ছেদের পর বাড়ি ফেরার পথে ঢাক–ঢোল বাজানো ও পটকা ফাটানোর আয়োজন করেন। এই আয়োজনের ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন। 

সম্প্রতি ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায় এক বাবা তাঁর মেয়ের ডিভোর্সের পর বরাতের আয়োজন করেছেন। বিচ্ছেদের মতো কষ্টের বিষয়ে বরাত আনায় অনেকেই অবাক হয়েছেন। তবে প্রেম গুপ্তা জানান, ‘মেয়েরা কোনো ভুল করলেও শ্বশুরবাড়ির লোকেরা তাদের অসম্মান করতে পারেন না। অবশ্যই প্রত্যেক মানুষের সঙ্গে মর্যাদা ও সম্মানের সাথে আচরণ করা উচিত।’

বিচ্ছেদের তথাকথিত প্রথা ভেঙে আনন্দের সঙ্গে মেয়েকে সমর্থন জানিয়েছেন ওই বাবা। তিনি নিজেই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যদি মেয়ের বিয়ে খুব আড়ম্বর করে হওয়ার পর দেখেন পরিবারটি ভুল বা অন্যায় কাজ করছে, তবে আপনার মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনা উচিত। প্রতিটি কন্যাই অত্যন্ত মূল্যবান ও সম্মানীয়।’

ভিডিওতে দেখা যায়, ওই মেয়ের পরিবারের সদস্যরা তাঁর সাথে আনন্দ করছেন এবং পটকা ফাটাচ্ছেন। তাঁদের হাততালি দিতে দেখা যায়। পুরো পরিবার রাস্তা দিয়ে নেচে, গেয়ে, ঢাক–ঢোল বাজিয়ে বরাতের মতো করে মেয়েকে নিয়ে বাড়ি ফেরেন।

সূত্র : এনডিটিভি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা