× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিকের অ্যাকাউন্টে ২২১ কোটি রুপি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ১৪:৩৮ পিএম

শিব প্রসাদ নিশাদ। ছবি : সংগৃহীত

শিব প্রসাদ নিশাদ। ছবি : সংগৃহীত

নুন আনতে পান্তা ফুরায় এ অবস্থা যারা, এমন এক শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল কোটি কোটি টাকা। এত টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার পরও তা জানতেন না ওই শ্রমিক। পরে আয়কর বিভাগের নোটিশ পেয়ে চোখ কপালে ওঠে তার।  

ভারতের উত্তর প্রদেশের লালগঞ্জ থানার বর্তানিয়া গ্রামের এক শ্রমিকের সঙ্গে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। শিব প্রসাদ নিশাদ নামের ওই শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে কয়েকদিন আগে বিপুল অংকের টাকা ঢোকে। কিন্তু সে বিষয়ে তিনি কিছুই জানতেন না। কিছুদিন আগে তাঁর কাছে আয়কর বিভাগের নোটিশ আসে।  

নোটিশে উল্লেখ করা হয় নিশাদের অ্যাকাউন্টে রয়েছে ২২১ কোটি ৩০ লাখ রুপি। তদন্তের জন্য তাঁকে কাছাকাছি কোনো আয়কর অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিপুল এই অর্থের পরিমাণ দেখে চোখ কপালে ওঠে নিশাদের। এ বিষয়ে তিনি এতদিন কিছু জানতেনই না। উল্টো বিপাকে পড়তে হয়েছে তাঁকে। এরপর তিনি স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, আমি পেশায় একজন শ্রমিক। বড় অংকের অর্থের জন্য আয়কর বিভাগ আমাকে নোটিশ পাঠিয়েছে। কিন্তু ওই টাকার বিষয়ে আমার কোনো ধারণা নেই।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা