× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইফেল টাওয়ারে আটকা পড়ে বিয়ের প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩ ০০:২৪ এএম

আপডেট : ২২ অক্টোবর ২০২৩ ১২:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ফ্রান্সের আইফেল টাওয়ারে চড়তে আসা পর্যটকদের নিয়ে লিফট তখন একেবারে শীর্ষে উঠে গেছে। কিন্তু আচমকাই লিফটি থেমে যায়। শনিবার (২১ অক্টোবর) অনুমতি ছাড়া টাওয়ারে বেয়ে উঠতে যাওয়া এক ব্যক্তির কারণে কিছু সময়ের জন্য লিফট বন্ধ করা হয়। ১ হাজার ৮৩ ফুট উচ্চতার টাওয়ারটির লিফটে অনেকের সঙ্গে আটকা পড়েছিলেন ওয়াশিংটন ডিসির এক জুটি। 

ওই জুটির একজন আমির খান। কোলাহল থেকে দূরে সেইন নদীর পাড়ে প্যারিস গার্ডেনে বান্ধবী ক্যাট ওয়ারেনকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল তার। এরপর রোমান্টিক নৈশভোজে যাবেন। কিন্তু লিফট যখন কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল, তখনই আমিরের মাথায় মনে হলো, এখনই মোক্ষম সময়। 

ওই জুটির সঙ্গেই লিফটে ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) এক সাংবাদিক। এপির সাংবাদিককে আমির বলেন, ‘আমার মনে হচ্ছে, এখানে আমাদের অনেকক্ষণ আটকা পড়ে থাকতে হতে পারে। আর নৈশভোজটি ভেস্তে যাক, সেটা আমি চাইনি। ক্যাট সব সময় আইফেল টাওয়ারের ওপরে বা নিচে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হোক, সেটা চেয়েছিল। তাই আমি ভেবেছিলাম, এটাই হলো সেই মুহূর্ত।’ জবাব কী এল, জানতে চাইলে আমির বললেন, অবশ্যই ‘হ্যাঁ’।

হাসতে হাসতে ক্যাট বলেন, ‘আমির আমাকে দিয়ে হ্যাঁ বলিয়ে নেওয়ার ভালো সুযোগ পেয়েছিল। কেউ যখন ১ হাজার ৮৩ ফুট উঁচুতে আটকা পড়ে, তখন একজন কীভাবে না বলবে। 

এদিকে অনুমতি ছাড়া টাওয়ার বেয়ে উঠতে যাওয়া ব্যক্তিকে টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝি স্থান থেকে আটক করে পুলিশ।

সূত্র: এপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা