× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিমির বমি সোনার চেয়েও দামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২২:০৮ পিএম

তিমির বমি সোনার চেয়েও দামি

যা এক দেশের বুলি তাই আরেক দেশের গালি হওয়ার অনেক উদাহরণ রয়েছে। অনুরূপভাবে একজনের কাছে যা বমি তাই অন্যের কাছে অনেক মূল্যবান সম্পদ। 

যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা এমন—প্যাট্রিক উইলিয়ামসন নামের এক স্কটিশ জেলে তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে সৈকত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বিদঘুটে এক বস্তু পায় তাঁর কুকুর। 

সেটি দেখেই চিনে ফেলেন ৩৭ বছর বয়সী প্যাট্রিক উইলিয়ামসন। এটি ছিল তিমির বমির অংশ বিশেষ। 

প্যাট্রিক উইলিয়ামসন বলেন, মাছ ধরার নৌকায় কাজ করার সুবাদে এটি সম্পর্কে আমি আগে থেকেই জানতাম। তবে কখনো দেখিনি। এই প্রথম দেখলাম।

প্যাট্রিকের পাওয়া তিমির এই বমির ওজন প্রায়  ২১ পাউন্ড,  যার দাম বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। 

তিমির এইবমিকে বলা হয় ‘সমুদ্রের সম্পদ’ বা ‘ভাসমান সোনা’। এমনটাই বলছে ন্যাশনাল হিস্টোরি মিউজিয়ামের ওয়েবসাইট। তবে এটি তিমির সরাসরি বমি নয়। দীর্ঘ বছর এতে বিভিন্ন বস্তু জমা হয়ে এই আকার ধারণ করে। 

তিমির শুক্রাণু প্রধানত স্কুইড ও ক্যাটলফিস খেয়ে থাকে। খাওয়ার সময় যে অংশ হজম করতে পারে না, সেগুলো ফেলে দেয়। তবে এগুলো অন্ত্রে জমা হয়ে থাকে। বছরের পর বছর সেখানেই থেকে যায়। এর পর নতুন আকার ধারণ করে, যার নাম ‘অ্যাম্বারগ্রিস’। এটি এক ধরনের অ্যাম্বার। দামি পারফিউম ও প্রসাধনী সামগ্রী বানাতে এটি ব্যবহার করা হয়। 

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা