× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্টবিট মাপা যাবে আংটি দিয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৪:৪৭ পিএম

হার্টবিট মাপা যাবে আংটি দিয়ে

হার্টবিট মাপার স্মার্ট রিং বাজারে নিয়ে আনছে স্যামসাং। এটির নাম স্মার্ট রিং বা গ্যালাক্সি রিং। ২০২৪ সালের শেষ অথবা ২০২৫ সালের শুরুতে বাজারে আসতে পারে গ্যালাক্সি রিং।

স্যামসাংয়ের প্রথম স্মার্ট রিং বা গ্যালাক্সি রিং অনেকটা ফিটনেস ট্র্যাকারের মতো। হার্ট বিট মনিটরিং থেকে শুরু করে স্লিপ ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, ওয়ার্কআউট রেকর্ডিংসহ যেসব কাজ ফিটনেস ট্র্যাকার করতে পারে, তার সবই ডিসপ্লে ছাড়াই করতে সক্ষম হবে এই স্যামসাং গ্যালাক্সি স্মার্ট রিং। 

হাতে পরিধানযোগ্য ডিভাইসটি এই মুহূর্তে ডেভেলপমেন্টের প্রাথমিক স্তরে রয়েছে। ব্যবহারকারীর আঙুলের মাপের ওপর নির্ভর করে চারটি ভিন্ন আকারে নিয়ে আসা হবে স্মার্ট রিংটি।

গ্যালাক্সি রিং এর বিভিন্ন জরুরি উপাদান দেওয়ার জন্য দুসাং টেক এবং কোরিয়া সিয়ংজিয়ন– এর মতো সংস্থার সঙ্গে কাজ করবে  স্যামসাং। গ্যালাক্সি ওয়াচের মতোই এই স্মার্ট রিংয়ে মেডিকেল সার্টিফিকেশন দেওয়ার পরিকল্পনা করছে স্যামসাং। এই অনুমোদন পাওয়ার জন্য অনেকটা সময় লেগে যেতে পারে। সে ক্ষেত্রে প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আরও অতিরিক্ত ৭ থেকে ৮ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানা গেছে। 

এই মুহূর্তে বাজারে বিভিন্ন দামের ও মানের প্রায় সব ক্যাটাগরির স্মার্ট রিং রয়েছে। অরা নামের আর একটি হেলথ টেকনোলজি কোম্পানি তাদের দামি স্মার্ট রিং অরা রিং লঞ্চ করে সাফল্য পেয়েছে। 

সূত্র : অ্যান্ড্রয়েড অথরিটি


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা