× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহ খাওয়া ছিল ইউরোপের সাধারণ রীতি : গবেষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ১৩:৩৪ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ১৪:২৫ পিএম

ম্যাগডালেনিয়ানদের দেহাবশেষ। ছবি : সংগৃহীত

ম্যাগডালেনিয়ানদের দেহাবশেষ। ছবি : সংগৃহীত

ইউরোপে ১৫ হাজার বছর আগে শেষকৃত্যে মরদেহের মাংস খাওয়ার রীতি ছিল। যুক্তরাজ্যের লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের একটি গবেষণায় এমনটি জানানো হয়েছে। গবেষণাটি বিজ্ঞানভিত্তিক সাময়িকী কোয়াটারনারি সায়েন্স রিভিউসে প্রকাশিত হয়েছে।

গবেষণা প্রতিবেদনের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ম্যাগডালেনিয়ানদের নিয়ে গবেষণাটি করা হয়েছে। যারা প্রায় ১১ থেকে ১৭ হাজার বছর আগে পৃথিবীতে বাস করতেন।

লন্ডনে ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকরা ৫৯টি ম্যাগডালেনিয়ানের বসতি চিহ্নিত করেছেন। এদের বেশিরভাগই ছিল ফ্রান্সে। এ ছাড়া জার্মানি, স্পেন, রাশিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও পর্তুগালে তাদের বসতি পাওয়া গেছে।

এদের মধ্যে ২৫টি বসতির শেষকৃত্য নিয়ে গবেষণা করা হয়েছে। এর মধ্যে ১৫টিতে মানুষের অবশিষ্টাংশে চিবোনোর চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া মাথার খুলিতে কাটা চিহ্ন ছিল।  হাড়গুলো এমনভাবে কাটা ছিল যা দেখে বোঝা যায়, এগুলো উদ্দেশ্যমূলকভাবে অস্থিমজ্জা বের করার জন্য করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের মাংসের সঙ্গে পশুর মাংস মিশিয়ে খাওয়ারও প্রমাণ পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে।

ওই সময়কার মানুষের দেহাবশেষ দেখে ধারণা করা হচ্ছে, দাফন না করে মাংস খেয়ে ফেলা হতো। আর এটি ম্যাগডালেনিয়ানদের সংস্কৃতি ছিল।

গবেষণা দলের সদস্য ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের প্রধান গবেষক সিলভিয়া বেল্লো বলেন, দাফন না করে মানুষের মাংস খেয়ে ফেলতেন ম্যাগডালেনিয়ানরা। এটি এখন পর্যন্ত পাওয়া অন্ত্যেষ্টিক্রিয়া প্রক্রিয়ায় মানুষের মাংস খাওয়ার সবচেয়ে প্রাচীনতম প্রমাণ।

সূত্র : সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা