× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত সময়ে ৫০টি ঝাল মরিচ খেয়ে গিনেস রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৫:৫৭ পিএম

৬ মিনিট ৪৯ দশমিক ২ সেকেন্ড ৫০টি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করেছেন কানাডার মাইক জ্যাক। ছবি : সংগৃহীত

৬ মিনিট ৪৯ দশমিক ২ সেকেন্ড ৫০টি ঝাল মরিচ খেয়ে রেকর্ড করেছেন কানাডার মাইক জ্যাক। ছবি : সংগৃহীত

দ্রুত সময়ে ৫০টি বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খেয়ে গিনেস রেকর্ড করেছেন কানাডার মাইক জ্যাক। ৫০টি ক্যারোলিনা রিপার খেতে তার লেগেছে ৬ মিনিট ৪৯ দশমিক ২ সেকেন্ড। গড়ে প্রতি ৮ সেকেন্ডে একটি মরিচ খেয়েছেন তিনি। ২৬ সেপ্টেম্বর তিনি এ রেকর্ডটি করেছেন। 

একই বসায় জ্যাক আরো ৮৫টি মরিচ খেয়েছেন। এর মাধ্যমে ভেঙেছেন বেশি ঝাল মরিচ খেয়ে নিজের করা রেকর্ড। অর্থাৎ এক বসায় সব মিলিয়ে ১৩৫টি মরিচ খেয়েছেন তিনি।

মেক্সিকান জালাপেনো মরিচের তুলনায় ক্যারোলিনা রিপারের ঝালের পরিমাণ কয়েকগুণ বেশি।

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, জ্যাক পাখা ছেড়ে মরিচ খাচ্ছেন এবং ঝালের তীব্রতায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। মাঝে মাঝে দর্শকদের উল্লাস ধ্বনিও শোনা যাচ্ছিল। তারা বলছিলেন, জ্যাক এগিয়ে যাও।

জ্যাক ঝাল মরিচ খাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রথম মরিচটিই সবচেয়ে বেশি ধাক্কা দেয়। দ্বিতীয়টি তত খারাপ লাগে না। কিন্তু পরেরগুলো খেতে খেতে মুখের নতুন নতুন অংশ তীব্র থেকে তীব্র গরম হয়ে ওঠে।

দুই দশক ধরে তীব্র ঝাল খাওয়ায় অভ্যস্ত জ্যাক। এ তুখোড় ঝালখোর জানান, দীর্ঘ অনুশীলন সত্ত্বেও এখনো প্রায়ই তার পেট ব্যথা করে। 

সূত্র : গার্ডিয়ান


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা