× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভান্ডার লুকানো যেখানে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৮ পিএম

সামরিক ঘাঁটির নাম ফোর্ট নক্স। ছবি: সংগৃহীত

সামরিক ঘাঁটির নাম ফোর্ট নক্স। ছবি: সংগৃহীত

বাইরে থেকে দেখলে সাধারণ সামরিক ঘাঁটি মনে হয়। তবে এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের বহু মূল্যবান সব সম্পদ, যার মধ্যে স্বর্ণ মজুদ করার ঘটনা অন্যতম।

সামরিক ঘাঁটির নাম ফোর্ট নক্স। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গড়ে তোলা হয়েছে সুরক্ষিত এই ঘাঁটি। ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের অস্থায়ী সেনাঘাঁটি হিসেবে কেন্টাকিতে ‘ক্যাম্প নক্স’ তৈরি করা হয়েছিল। দেশটির সেনাবাহিনীর মেজর জেনারেল হেনরি নক্সের নামে নাম রাখা হয়। ১৯৩২ সালে ক্যাম্প নক্সকে একটি স্থায়ী সামরিক ঘাঁটিতে পরিণত করা হয়।

ফোর্ট নক্সেই রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগার। মনে করা হয়, এর মধ্যে রয়েছে সে দেশের মজুদ সব স্বর্ণ। এই সম্পদের হিসাব রাখার দায়িত্ব দেশটির ট্রেজারি মন্ত্রণালয়ের। তবে সেখানে সত্যিই কী পরিমাণ স্বর্ণ রাখা আছে, তার সঠিক হিসাব যুক্তরাষ্ট্র এখন আর দেয় না।

মনে করা হয়, ফোর্ট নক্সের বোমাপ্রতিরোধী গ্রানাইটের দেয়ালের ভেতরে লাখ লাখ কেজি স্বর্ণ রয়েছে। আবার অনেকের মতে, একসময় ফোর্ট নক্সের তোষাখানায় টন টন স্বর্ণ থাকলেও বর্তমানে তা আর সেখানে নেই।

ফোর্ট নক্স যে অনেক কিছু গোপন রেখেছে, তা মনে হতে পারে সেই সামরিক ঘাঁটির আঁটসাঁট নিরাপত্তা দেখে। নক্স দুর্গের পুরো চত্বর স্টিলের বেড়া দিয়ে ঘেরা। পদে পদে রয়েছে বৈদ্যুতিন অ্যালার্ম। প্রতিটি গ্রানাইটের দেয়াল ইস্পাতের পাত দিয়ে মোড়া এবং বোমাপ্রতিরোধী।

ফোর্ট নক্সের চারপাশে কয়েকটি পাহাড় থাকায় সেটি আরও নিরাপদ মনে করা হয়। ১৯৩৭ সালে টনকে টন স্বর্ণ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রেনে করে ফোর্ট নক্সে পাঠানো হয়েছিল।

১৯৭৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের এক হিসাব মতে, ফোর্ট নক্সে ১৪ দশমিক ৭৩ কোটি আউন্স স্বর্ণ ছিল। তৎকালীন বাজারমূল্যে যার দাম ছিল ৬২২ কোটি ডলার। গত ৫০ বছরে সেই ভান্ডারে আরও কত স্বর্ণ যুক্ত হয়েছে এবং সেসবের বর্তমান বাজারমূল্য কত, তা নিয়ে আর কথা বলে না ওয়াশিংটন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা