× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম ‘সেলফি’ পাঠাল ভারতের সৌরযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ পিএম

সৌরযান আদিত্য-এল১ এর তোলা ছবি। সংগৃহীত ছবি

সৌরযান আদিত্য-এল১ এর তোলা ছবি। সংগৃহীত ছবি

সূর্যের দিকে ধাবমান ভারতের সৌরযান সেলফি ছবি পাঠিয়েছে। সেই ছবি বিশ্ববাসীর জন্য বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) প্রকাশ করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো। সংস্থাটির দাবি, সৌরযানটি ঠিকঠাকভাবে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে।

গত শনিবার সৌরযান পাঠায় ভারত। এটির নাম আদিত্য-এল১। এর কাজ হবে কিছুটা কাছাকাছি গিয়ে সূর্যকে পর্যবেক্ষণ করা। তবে তা হবে দূরবর্তী পর্যবেক্ষণ। পৃথিবী থেকে সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার যাবে আদিত্য-এল১। এই দূরত্ব পৃথিবী সূর্যের দূরত্বের মাত্র শতাংশ। এই পথ অতিক্রম করতে চার মাস লাগবে আদিত্য-এল১ যানটির। এই লক্ষ্যে যাত্রা করার পর গত সোমবার প্রথম ছবি পাঠায় সৌরযানটি।

চাঁদের দক্ষিণ গোলার্ধে প্রথম দেশ হিসেবে সফলভাবে চন্দ্রযান অবতরণ করানোর কয়েকদিন পর সূর্য মিশন পাঠায় ভারত। যাত্রাপথে সেপ্টেম্বর সূর্যযানের পাঠানো দুটি ছবি গতকাল প্রকাশ করেছে ইসরো। একটি ছবিতে পৃথিবী চাঁদ একফ্রেমে ধরা পড়েছে, যেখানে পৃথিবীকে বড় দেখাচ্ছে আর চাঁদকে দূরবর্তী আবছায়া কণার মতো ছোট দেখাচ্ছে।

দ্বিতীয় ছবিটি মূলত সেলফি। আদিত্য-এল১ এর সঙ্গে যুক্ত থাকা ক্যামেরা তুলেছে এই সেলফি। এতে দেখা যাচ্ছে সৌরযানের দুটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এমন সাতটি যন্ত্রাংশ রয়েছে আদিত্য-এল১ যানে। সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা