প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৭ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ পিএম
সৌরযান আদিত্য-এল১ এর তোলা ছবি। সংগৃহীত ছবি
সূর্যের
দিকে ধাবমান ভারতের সৌরযান সেলফি ও ছবি পাঠিয়েছে।
সেই ছবি বিশ্ববাসীর জন্য
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশ
করেছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো। সংস্থাটির দাবি, সৌরযানটি ঠিকঠাকভাবে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে।
গত শনিবার সৌরযান পাঠায় ভারত। এটির নাম আদিত্য-এল১। এর কাজ
হবে কিছুটা কাছাকাছি গিয়ে সূর্যকে পর্যবেক্ষণ
করা। তবে তা হবে
দূরবর্তী পর্যবেক্ষণ। পৃথিবী থেকে সূর্যের দিকে
১৫ লাখ কিলোমিটার যাবে
আদিত্য-এল১। এই দূরত্ব
পৃথিবী ও সূর্যের দূরত্বের
মাত্র ১ শতাংশ। এই
পথ অতিক্রম করতে চার মাস
লাগবে আদিত্য-এল১ যানটির। এই
লক্ষ্যে যাত্রা করার পর গত
সোমবার প্রথম ছবি পাঠায় সৌরযানটি।
চাঁদের
দক্ষিণ গোলার্ধে প্রথম দেশ হিসেবে সফলভাবে
চন্দ্রযান অবতরণ করানোর কয়েকদিন পর সূর্য মিশন
পাঠায় ভারত। যাত্রাপথে ৪ সেপ্টেম্বর সূর্যযানের
পাঠানো দুটি ছবি গতকাল
প্রকাশ করেছে ইসরো। একটি ছবিতে পৃথিবী
ও চাঁদ একফ্রেমে ধরা
পড়েছে, যেখানে পৃথিবীকে বড় দেখাচ্ছে আর
চাঁদকে দূরবর্তী আবছায়া কণার মতো ছোট
দেখাচ্ছে।
দ্বিতীয়
ছবিটি মূলত সেলফি। আদিত্য-এল১ এর সঙ্গে
যুক্ত থাকা ক্যামেরা তুলেছে
এই সেলফি। এতে দেখা যাচ্ছে
সৌরযানের দুটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
এমন সাতটি যন্ত্রাংশ রয়েছে আদিত্য-এল১ যানে। সূত্র
: বিবিসি