× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ট্যাটুতে ফ্রি সারা বছরের ট্রেন ভ্রমণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:০৮ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৭:১৮ পিএম

অস্ট্রিয়ার ট্রেন। ছবি : সংগৃহীত

অস্ট্রিয়ার ট্রেন। ছবি : সংগৃহীত

প্রচারের নানা ধরনের কৌশল থাকে। কোনো প্রতিষ্ঠান হয়তো বিলবোর্ড লাগায়, আবার অনেক প্রতিষ্ঠান টেলিভিশন বা অনলাইনে বিজ্ঞাপন দেয়।

কিন্তু অস্ট্রিয়ার ট্রান্সপোর্ট বিভাগ তাদের নতুন টিকিটের কিলিমা টিকেট (ক্লাইমেট টিকেট) অনুরূপ ট্যাটু শরীরে লাগালেই ১ বছরের জন্য বিনা খরচে ট্রেনসহ সব পাবলিক পরিবহনে ভ্রমণের সুযোগ দিচ্ছে।

অস্ট্রিয়ার জলবায়ু বিষয়কমন্ত্রী লিওনোর গেওয়েসেলারকে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) সেন্ট পোলেন শহরে পাবলিক পরিবহন ভ্রমণের অফারটি প্রচার করতে দেখা গেছে। এ সময় তিনি নিজের দেহে কিলিমা টিকিটের অনুরূপ ট্যাটুও প্রদর্শন করেন। যদিও তার ট্যাটুটি অস্থায়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাটুভিত্তিক পাবলিক ট্রান্সপোর্ট স্কিমের বিরুদ্ধে অস্ট্রিয়ান অনেক এমপিকেই এর বিরোধিতা করতে দেখা গেছে। নতুন এই টিকিটটি পরিবেশ কেন্দ্রিক এজেন্ডা মাথায় রেখে নকশা করা হয়েছে। ফলে রাজনৈতিক নীতির বিজ্ঞাপনের ক্ষেত্রে তরুণদের দেহ ব্যবহার করার অভিযোগ এনে অনেকেই সমালোচনা করেছেন।

 

সূত্র : ইউরো নিউজ  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা