× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাইপাস রোগী হয়েও দীর্ঘদিন বেঁচে থাকার রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২৩ ১৪:৪৫ পিএম

ট্রিপল হার্ট বাইপাস সার্জারি করে দীর্ঘকাল বেঁচে থাকা পুরুষে হিসেবে রেকর্ড গড়লেন ব্রিটিশ নাগরিক কলিন হ্যানকক। ছবি : সংগৃহীত

ট্রিপল হার্ট বাইপাস সার্জারি করে দীর্ঘকাল বেঁচে থাকা পুরুষে হিসেবে রেকর্ড গড়লেন ব্রিটিশ নাগরিক কলিন হ্যানকক। ছবি : সংগৃহীত

বাইপাস সার্জারির পর বেশি দিন বেঁচে থাকা সম্ভব নয়। এ রকম একটি ধারণা মানুষের মধ্যে দৃঢ়ভাবে গেঁথে আছে। কিন্তু এটা যে ভুল তা ফের প্রমাণিত হয়েছে। 

সাধারণ কোনো বাইপাস সার্জারি নয়, বরং ট্রিপল হার্ট বাইপাস সার্জারি করে ৪৫ বছর ৩৬১ দিন বেঁচে থাকার রেকর্ড করেছেন ব্রিটিশ নাগরিক কলিন হ্যানকক। ট্রিপল হার্ট বাইপাস সার্জারি করে বেশি দিন বেঁচে থাকা পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (জিডব্লিউআর) স্থান করে নিয়েছেন হ্যানকক।

এর আগে রেকর্ডটি ছিল ডেলবার্ট ডেল ম্যাকবি নামের যুক্তরাষ্ট্রের এক নাগরিকের অধীনে। ম্যাকবি ২০১৫ সালে ৯০ বছর বয়সে মারা যান। ট্রিপল হার্ট বাইপাস সার্জারির পর তিনি ৪১ বছর ৬৩ দিন বেঁচে ছিলেন। 

হ্যানককের বয়স যখন ৩০ তখন তিনি বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। এক বছরের মধ্যেই তার ট্রিপল হার্ট বাইপাস সার্জারি হয়। কোনো মানুষের হার্টে অনেকগুলো ব্লক ধরা পড়লে যে সার্জারি করা হয় তাকে ট্রিপল হার্ট সার্জারি বলে। 

অস্ত্রোপচার সফল হলেও তিনি কতদিন বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা ছিল না। হ্যানককে বলা হয়েছিল তার বাকি জীবন হৃদরোগের সাথে লড়াই করেই বাঁচতে হবে।

হ্যানককের বর্তমান বয়স ৭৭ বছর। তিনি এখনও দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন।

হ্যানকক জানান, ৩০ বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের খেলাধুলা ও শারীরিক প্রশিক্ষণে অংশ নিতেন। তার হৃদরোগের কোনো লক্ষণই ছিল না। 

তবে ছোটবেলায় অস্বাস্থ্যকর খাদ্যভাসে অভ্যস্ত ছিলেন হ্যানকক। তার প্রিয় খাবার ছিল ডিম ও চর্বি দিয়ে রান্না করা চিপস।

হ্যানককের পারিবারিকভাবে হাইপারকোলেস্টেরোলেমিয়াও রয়েছে। হাইপারকোলেস্টেরোলেমিয়া একটি জেনেটিক রোগ। এটি উচ্চ কোলেস্টেরল ও করোনারি হৃদরোগের কারণ।

সূত্র: এনডিটিভি



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা