× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা পরীক্ষার হলে, খুদেকে সামলাচ্ছেন পুলিশকর্মী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ১৫:০৯ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৩ ১৫:৫০ পিএম

পুলিশকর্মী দয়া বেনের কোলে এক পরীক্ষার্থীর শিশু। ছবি : সংগৃহীত

পুলিশকর্মী দয়া বেনের কোলে এক পরীক্ষার্থীর শিশু। ছবি : সংগৃহীত

অফিসে কাজ ও ছোট সন্তানকে সামলানো বেশ ঝামেলার। ছোট সন্তানকে সামলাতে সাধারণত নানা-নানি, দাদা-দাদি বা কাজের মানুষকে সহায়তা করতে দেখা যায়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের একটি ভাইরাল ভিডিওতে উল্টোচিত্র দেখা গেছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ছয় মাস বয়সি এক খুদের মা গুজরাট হাইকোর্টের পিয়নের পদের জন্য পরীক্ষায় বসেছেন। পরীক্ষা চলাকালে তার শিশুর দেখাশোনা করছেন এক নারী পুলিশকর্মী। আহমেদাবাদ পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই মিষ্টি মুহূর্তের একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীর কোলে বেশ খোশমেজাজেই রয়েছে শিশুটি। শুধু তাই নয়, পুলিশকর্মীকে জড়িয়ে ধরে আদরও করে নিচ্ছে মিষ্টি শিশুটি।

এনডিটিভি জানায়, গত রবিবার গুজরাট হাইকোর্টের পিয়ন পদের জন্য হাজারো প্রার্থী পরীক্ষায় বসেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে এক নারী তার ছয় মাসের ছেলেকে নিয়ে ছুটতে ছুটতে কেন্দ্রে পৌঁছেন। পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগেই জোরে জোরে কাঁদতে শুরু করে শিশুটি। অসহায় মা বুঝতে পারছিলেন না, কীভাবে তিনি পরিস্থিতি সামাল দেবেন।

গোটা বিষয়টি কনস্টেবল দয়া বেনের নজরে পড়ে। তিনি বুঝতে পারেন মেয়েটির সাহায্য দরকার। তিনি ওই নারীর কাছে গিয়ে বলেন, তুমি পরীক্ষা দাও, আমি ততক্ষণ তোমার সন্তানের দেখাশোনা করব।

পরীক্ষা কেন্দ্রের নজরদারির পাশাপাশি দয়া দক্ষ হাতে শিশুটিকেও আগলে রাখেন। দয়ার এ কাজ মনে ধরেছে সবার। প্রশংসায় ভাবছেন তিনি।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা