× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানালা দিয়ে ককপিটে ঢুকলেন পাইলট!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুন ২০২৩ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৩ ১৪:০৫ পিএম

 জানালা দিয়ে বিমানের ককপিটের ভেতরে ঢুকছেন পাইলট। ছবি : সংগৃহীত

জানালা দিয়ে বিমানের ককপিটের ভেতরে ঢুকছেন পাইলট। ছবি : সংগৃহীত

ভুল মানুষ মাত্রেই করে। কিন্তু সেই ভুলের কারণে যদি পাইলটকে জানালা দিয়ে বিমানের ককপিটের ভেতরে ঢুকতে হয়, তা হলে চিন্তা হওয়া স্বাভাবিক। 

এমন কাণ্ডই ঘটল যুক্তরাষ্ট্রের সান দিয়াগো বিমানবন্দরে। সেই ছবি ছড়িয়ে পড়েছে পুরো দুনিয়ায়। আর সেই ছবি দেখে হাসি চেপে রাখতে পারছেন না কেউই।

জানা গেছে, সান দিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাউথ ওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান যাওয়ার কথা ছিল সানফ্রান্সিসকোর সাক্রামেন্টোতে। 

কিন্তু নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে পাইলট বিমানে ঢুকতে গিয়ে দেখেন ককপিটে ঢোকার দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খুলতে না পারলে পাইলট ককপিটে ঢুকবেন কী করে!

অনেক ভেবে পাইলটই একটি উপায় বার করেন। স্থির করেন, বিমানের বাইরে দিয়ে ভেতরে ঢুকবেন তিনি। এজন্য ককপিট বেয়ে উঠে জানালা দিয়ে ঢুকতে হবে ভেতরে। যেমন ভাবা তেমন কাজ।

বিমানের পাইলটের স্পাইডারম্যানসুলভ কারসাজি নিজের ক্যামেরাবন্দি করেছেন ম্যাট রেক্সরোড নামের এক ব্যক্তি। তিনি নিয়মিত সান দিয়াগো থেকে বিভিন্ন জায়গায় বিমানে যাতায়াত করেন। সেই রেক্সই আচমকা দেখতে পান, একটি বিমানের সামনের জানালা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছেন কেউ। পেছনে এক সহযোগী মই নিয়ে দাঁড়িয়ে।

প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও তিনি ঘটনার দিকে মোবাইল ক্যামেরা তাক করেন। ছবি উঠতে থাকে। সেই ছবিতেই দেখা যায়, এক পাইলট জানালা খুলে ঢুকছেন বিমানের ভেতরে।

জানা গেছে, সাউথ ওয়েস্ট এয়ারলাইনসের বিমানটি একদল যাত্রী নিয়ে নেমেছিল সান দিয়াগোয়। তার পর লাইন দিয়ে যাত্রীরা বিমান থেকে নেমে যান। একেবারে পেছনে যে যাত্রী ছিলেন, তিনি বিমান থেকে বেরোনোর সময় ককপিটের সঙ্গে বিমানের মধ্যাংশের সংযোগ রক্ষাকারী দরজাটি টেনে দিয়ে যান। ফলে দরজা বন্ধ হয়ে যায়।

সেই দরজা খোলার একমাত্র ব্যবস্থা ভেতর দিক থেকে। ফলে যাত্রীর একটি সামান্য ভুলেই এত কেলেঙ্কারি!

এ ঘটনা নজরে আসার পরই বিমান সংস্থা যাত্রীদের জানিয়ে দেয় গন্তব্যে পৌঁছতে বিলম্ব হতে পারে। জানালা দিয়ে বিমানের ভেতরে ঢুকে তার পর ককপিটের দরজা খুলে দিয়েও বিমানটি ছাড়ে নির্ধারিত সময়ের মাত্র ৮ মিনিট পর। 

ককপিট বেয়ে উঠছেন পাইলট, সেই দৃশ্য ভাইরাল হয়েছে বিশ্বজুড়ে। 

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা