× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাত্র ৩০ সেকেন্ডেই ভোটগ্রহণ শেষ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১১:৩৮ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১২:৪৯ পিএম

ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডে ভোট দেন ভোটাররা। ছবি : সংগৃহীত

ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডে ভোট দেন ভোটাররা। ছবি : সংগৃহীত

ভোট দিতে গিয়ে রেকর্ড গড়ল স্পেনের একটি গ্রাম। মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল ওই গ্রামের ভোটদান প্রক্রিয়া!

এমনটাই ঘটেছে স্পেনের লা রিওজা প্রদেশের ছোট্ট গ্রাম ভিলারোয়ায়। সেখানে স্থানীয় নির্বাচনে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ভোট দিয়েছেন ভোটাররা। এ খবর জানিয়েছে বিবিসি।

ওই গ্রামে ভোটাধিকার রয়েছে মাত্র সাতজনের। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডে ভোট দেন ওই সাত ভোটার।

অতীতে এ নির্বাচনে তারা ৩২ সেকেন্ডের মধ্যে ভোট দিয়েছিলেন।

১৯৭৩ সাল থেকে ওই এলাকার মেয়র পদে রয়েছেন সালভাদর পেরেজ।

তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে নিশ্চিত যে, সাতটি ভোট আমিই পাব।’

তিনি আরও জানান, গ্রামের বাসিন্দারা ভোটদানের প্রক্রিয়ায় খুব ভালো প্রশিক্ষিত। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই তারা ভোট দেন। কোন গ্রাম কত আগে ভোট দেবে, এ নিয়ে স্পেনের গ্রামগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে।

স্পেনের আরও একটি গ্রাম ইলান দে ভাকাসের সঙ্গে প্রতিযোগিতা করেছেন ভিলারোয়ার বাসিন্দারা। ইলান দে ভাকাস গ্রামের ভোটারের সংখ্যা ৩। তবে তাদের টেক্কা দিয়েই ৩০ সেকেন্ডে ভোট দিয়ে রেকর্ড গড়েছেন ভিলারোয়ার বাসিন্দারা।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা