× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাণ বাঁচাল হাতঘড়ি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু, হাতের ঘড়ি তার প্রাণ বাঁচিয়ে দিল।

ঘটনাটি ঘটেছে আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যে। দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম মাইকেল ব্রডকর্ব। 

জানা যায়, একটি গাড়ি উল্টো দিক থেকে এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। সেই ধাক্কায় মাইকেল ছিটকে রাস্তায় পড়ে যান। গাড়ির ধাক্কায় তিনি এতটাই জখম হয়েছিলেন, নড়াচড়া করার কোনও ক্ষমতাই ছিল না আর। দীর্ঘ ক্ষণ ওই ভাবেই রাস্তায় পড়েছিলেন তিনি।

ঠিক এই সময়েই বিপদে ত্রাতা হয়ে উঠে তার হাতে থাকা আসে অ্যাপ্‌ল ওয়াচ।

মাইকেলের ভাষ্যমতে, অ্যাপ্‌ল ওয়াচের ‘ফল ডিটেকশন ফিচার’ বা পড়ে যাওয়া আটকানোর প্রযুক্তি এ ক্ষেত্রে কাজে লেগেছে।

তিনি ছিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘড়িটি বুঝতে পেরেছিল, কী হয়েছে। তাই দেরি না করে অ্যাপ্‌ল ওয়াচ থেকে জরুরি পরিষেবার নম্বর ৯১১ নাম্বারে ফোন যায়।

একই সঙ্গে মাইকেলের স্ত্রী এবং সন্তানদের কাছেও বিপদের বার্তা পাঠিয়ে দেয় ওই ঘড়ি।

৯১১ থেকে জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মাইকেলকে উদ্ধার করেন। তার পাঁজরের হাড় এবং কোমরে চোট লেগেছিল। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। তার পর অ্যাপ্‌ল ঘড়ির কীর্তি তিনি সকলের সঙ্গে শেয়ার করেন। 

এমনকি, অ্যাপ্‌লের সিইও টিম কুককেও ইমেলের মাধ্যমে ধন্যবাদ জানান তিনি। কুক তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা