× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু কোমল পানীয় খেয়ে বেঁচে আছেন ১৭ বছর!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ মে ২০২৩ ১৩:০৩ পিএম

আপডেট : ১৯ মে ২০২৩ ১৩:১৩ পিএম

গ্লাসে কোমল পানীয় ঢালছেন গোলারেজা আর্দেশিরি। ছবি : মিরর

গ্লাসে কোমল পানীয় ঢালছেন গোলারেজা আর্দেশিরি। ছবি : মিরর

পানি ও খাবার ছাড়া বেঁচে রয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধ দাবি করেছেন, তিনি ১৭ বছর ধরে কোনো খাবার ও পানি খাননি।

বৃদ্ধের এমন অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।

ওই বৃদ্ধের নাম গোলারেজা আর্দেশিরি। তিনি ইরানের বাসিন্দা।

গোলারেজার দাবি, তার খিদে পায় না। যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু কোমল পানীয় খান।

আর সেটাই নাকি তার খাদ্য ও পানীয় দুটোরই কাজ করে!

গোলারেজা ফাইবারগ্লাস মেরামত করেন। তার দাবি, তিনি ২০০৬ সালের জুন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সব সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। সব সময় মনে হয় মুখের ভেতর চুলজাতীয় কিছু রয়েছে। যে চুলের শেষ প্রান্ত আমার পাকস্থলীতে গিয়ে ঠেকেছে। কোনোভাবেই তা বার করা যাচ্ছে না।’

গোলারেজার দাবি, চিকিৎসকরাও তার এ রোগটিকে ধরতে পারেননি। আর যে কারণেই তার খাবারের প্রতি অনীহা। খিদেই পায় না।

গোলারেজার বাড়ির লোকেরা তার সামনে খেতে বসেন না। খাবার দেখলেই বমি হয় গোলারেজার।

তার আরও দাবি, রাতে তিনি ৪ ঘণ্টা ঘুমান। আর দিনে ৩ লিটার কোমল পানীয় খান।

সূত্র : মিরর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা