× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরল প্রজাতির শামুকের দেখা মিলল যুক্তরাজ্যে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১১:৪৬ এএম

আপডেট : ১৭ মে ২০২৩ ১২:০৭ পিএম

রক পুলে খোলসবিহীন বিরল প্রজাতির শামুক রেইনবো রেড স্লাগ। ছবি : এনডিটিভি

রক পুলে খোলসবিহীন বিরল প্রজাতির শামুক রেইনবো রেড স্লাগ। ছবি : এনডিটিভি

যুক্তরাজ্যের সাউথ কর্নওয়ালের ফ্যালমাউথের উপকূলে ‘রক পুল’ নামে সমুদ্রের জলের একটি অগভীর পুলে খোলসবিহীন বিরল প্রজাতির শামুকের দেখা পেয়েছেন এক নারী।

বিবিসি জানায়, ভিকি বার্লো নামের ওই নারী একটি ‘রেইনবো রেড স্লাগ’ নামের সামুদ্রিক শামুক দেখে হতবাক হয়ে গিয়েছিলেন।

ভিকি বার্লো রক পুল প্রকল্পের একজন স্বেচ্ছাসেবক বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটি যুক্তরাজ্যে এর আগে মাত্র তিনবার দেখা গেছে। তবে এবারই প্রথম কোনো পুলে এটির দেখা মিলল।

রেইনবো রেড স্লাগ নামের খোলসবিহীন বিরল প্রজাতির ওই শামুক ‘বাবাকিনা অ্যানাডোনি’ নামেও পরিচিত। বাবাকিনিডে পরিবারের এওলিড নুডিব্রঞ্চের সদস্য এটি।

এই সামুদ্রিক শামুকগুলো তাদের উজ্জ্বল রঙ এবং অস্বাভাবিক আকারের জন্য পরিচিত ও বিখ্যাত।

সাধারণত স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের পশ্চিম উপকূলে উষ্ণ সমুদ্রের জলে এদের দেখতে পাওয়া যায়।

রক পুলের সামুদ্রিক জীববিজ্ঞানী ড. বেন হোল্ট বলেন, ‘যতদূর আমরা বলতে পারি, এই প্রথম এ প্রজাতিটি যুক্তরাজ্যের একটি রক পুলে পাওয়া গেছে।’

বিশেষজ্ঞ আরও বলেন, ‘এটি গত পাঁচ বছরে সামুদ্রিক জীবনের ব্যাপক পরিবর্তনের একটি প্যাটার্নের অংশ। জলে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় এটি রক পুলে আশ্রয় নিয়েছে বলা যায়। এটি একটি আশ্চর্যজনক সন্ধান এবং আমি আশা করি যে আমরা তাদের আরও দেখতে পাব।’

ভিকি বার্লো গার্ডিয়ানকে বলেন, ‘রক পুলের পাথরগুলোর নিচে আকর্ষণীয় কিছু থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। শেষ যে শিলাটি আমি তুলেছিলাম, তার মধ্যেই আমি ওই অসাধারণ শামুকটি দেখা পাই।’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা