× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬০ বছর আগের ঘড়ির দাম উঠল ৫৩ লাখেরও বেশি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ১৬ মে ২০২৩ ১২:০২ পিএম

৬০ বছর আগের সেই ঘড়ি। ছবি : সংগৃহীত

৬০ বছর আগের সেই ঘড়ি। ছবি : সংগৃহীত

৬০ বছর আগে যে ঘড়ি কেনা হয়েছিল মাত্র ৯ হাজার টাকায়, নিলামে সেই ঘড়ির দামই উঠল ৫৩ লাখ টাকারও বেশি। 

ঘড়ি প্রস্তুতকারী সংস্থা রোলেক্সের এমনই একটি ঘড়ি শোরগোল ফেলে দিয়েছে। 

১৯৬৪ সালে ওই ঘড়িটি কেনা হয়েছিল ৯ হাজার টাকায়। আর ২০২৩ সালে ব্রিটেনে নিলামে ঘড়িটির দাম উঠেছে ৫৩ লক্ষ ৭৯ হাজার ৭৫৯ টাকা।

ওই ঘড়িটি রোলেক্সের ‘সাবমেরিন মডেল’-এর বলে জানা গেছে। যা ‘দ্য ডাইভার্স ওয়াচ’ নামেও পরিচিত। 

১৯৫৩ সালে ওই মডেলটি বাজারে আনা হয়েছিল। সেটিই ছিল রোলেক্সের প্রথম পানি নিরোধক ঘড়ি।

বিবিসি সূত্রে খবর, ঘড়িটির মালিক ছিলেন সাইমন বার্নেট। তিনি একজন ডুবুরি হিসাবে কর্মরত ছিলেন। 

২০১৯ সালে তার মৃত্যু হয়। তার পুত্র পেটে বার্নেট নিলামে ঘড়িটি বিক্রি করেছেন। 

বিবিসি আয়োজিত একটি রোড শো’তে ঘড়িটি প্রদর্শিত হয়।

সাইমন নৌবাহিনীতে কর্মরত ছিলেন। সেই সময় তিনি ওই ঘড়িটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন তার পুত্র। 

পেটে বর্তমানে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা