× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালি হাতে ৪৮ তলায় উঠে জন্মদিন পালন ফরাসি স্পাইডারম্যানের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৯ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২ ২০:৪৩ পিএম

খালি হাতে ৪৮ তলা ভবনে উঠছেন  ফরাসি স্পাইডারম্যান। ছবি : সংগৃহীত

খালি হাতে ৪৮ তলা ভবনে উঠছেন ফরাসি স্পাইডারম্যান। ছবি : সংগৃহীত

ফ্রান্সের ‘স্পাইডারম্যান’ নামে পরিচিত এক পর্বতারোহী কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই প্যারিসে ৪৮ তলা ভবনে বেয়ে উঠে তার ৬০তম জন্মদিন পালন করেছেন। ৬০ বছর বয়সেও দুর্দান্ত কিছু করা যায় এই বার্তা দিতে তিনি এমনটি করেন বলে তার ভাষ্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্যুর টোটাল এনার্জি’ নামের ভবনটিতে আরোহন করতে অ্যালাইন রবার্ট নামের ওই ব্যক্তি কোনো দড়ি বা বিশেষ জুতা-মুজা ব্যবহার করেননি। তবে টাওয়ারের চূড়ায় পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুমতি না নিয়ে এমন কাণ্ড করায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের ভাষ্য।

কিন্তু অ্যালাইন কেন এই কাজ করতে গেলেন?

অ্যালাইন বলেন, ‘আমি মানুষকে এই বার্তা দিতে চাই যে ৬০ বছর বয়স্ক হওয়া কিছুই নয়। আপনি এই বয়সেও খেলাধুলা করতে পারেন, সক্রিয় হতে পারেন, দুর্দান্ত কিছু করতে পারেন।’

এর আগে বহুবার ট্যুর টোটাল এনার্জিতে আরোহন করেছেন অ্যালাইন। এবার এই টাওয়ারের শীর্ষে পৌঁছাতে তার ৬০ মিনিট সময় লেগেছে বলে তার দাবি। 

অ্যালাইন বলেন, ‘আমি বেশ কয়েক বছর আগে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, যখন আমি ৬০ বছর বয়সে পৌঁছাব, তখন আমি আবার এই টাওয়ারে আরোহন করব। কারণ ৬০ বছর বয়স হলো ফ্রান্সে অবসর বয়সের প্রতীক।’ 

তিনি বলেন, আরোহনের লক্ষ্য ছিল বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

অ্যালাইন বিশ্বব্যাপী উঁচু ভবনে আরোহনের জন্য পরিচিত। তার সাহসী কৃতিত্বের মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার শীর্ষে পৌঁছানো।

তিনি সাধারণত পূর্ব নোটিস বা অনুমতি ছাড়াই তার এই কাজ করেন এবং এজন্য বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রবা/জিজি/টিকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা