× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুদ্ধের কাছে লাউড স্পিকারে টাকা ও সুন্দরী গার্লফ্রেন্ডের আর্জি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মে ২০২৩ ১১:২০ এএম

আপডেট : ১০ মে ২০২৩ ১১:২৬ এএম

৭১ মিটার উঁচু বুদ্ধমূর্তি। ছবি : সংগৃহীত

৭১ মিটার উঁচু বুদ্ধমূর্তি। ছবি : সংগৃহীত

২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে লাউড স্পিকারে গৌতম বুদ্ধকে মনোবাঞ্ছার কথা জানিয়েছেন চীনের এক যুবক।

প্রায় ৭১ মিটার উঁচু বুদ্ধমূর্তির সামনে ওই যুবক টাকা ও সুন্দরী গার্লফ্রেন্ড দেওয়ার আর্জি জানান।

ওই যুবকের সেই আর্জির ভিডিও চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ এপ্রিল ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ২৭ বছর বয়সি যুবক ঝাং একটি লাউড স্পিকার বুদ্ধমূর্তির কানের কাছে নিয়ে বলছেন, ‘আমি প্রথমে ধনী হতে চাই।’

টাকার পরিমাণ কতটা হবে, তা-ও জানিয়ে দেন ওই যুবক।

তার আর্জিÑ ‘১২ কোটি টাকা হলেই হবে।’

এর পরই তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার একজন সুন্দরী গার্লফ্রেন্ড প্রয়োজন।’

তবে এ ব্যাপারেও সাবধানী ওই যুবক। ভগবান বুদ্ধের কাছে তার আর্জিÑ ‘গার্লফ্রেন্ড যেন ১২ কোটি টাকার চেয়ে আমায় বেশি ভালোবাসে।’

ওই যুবক নিজের মন্দভাগ্যের জন্য দুষেছেন গ্রহনক্ষত্রের বিরূপ অবস্থানকেই।

গ্রহদোষ কাটানোর জন্যই দীর্ঘ পথ পেরিয়ে বুদ্ধের কাছে মনোবাঞ্ছা জানাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন চীনের ঝেজিয়াং প্রদেশের বাসিন্দা ঝাং।

যুবকের এ কাণ্ড থেকে নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘বুদ্ধ শুনতে পেলেন তো যুবকের আর্তির কথা?’

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা