× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বে প্রথম পেঙ্গুইনের এমআরআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৮:৩৪ পিএম

 চাকা নামের পেঙ্গুইনের এমআরআই স্ক্যান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

চাকা নামের পেঙ্গুইনের এমআরআই স্ক্যান করা হচ্ছে। ছবি : সংগৃহীত

রোগ নির্ণয়ের জন্য মানবদেহে এমআরআই করার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু পেঙ্গুইনের এমআরআই করা হয়েছে জানলে নিশ্চয়ই অবাক হবেন। বিশ্বে প্রথম এ ঘটনাটি ঘটেছে নিউজিল্যান্ডে।

দেশটির রাজধানী শহর ওয়েলিংটনের ওয়েমাউথ সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কের একটি পেঙ্গুইনের এমআরআই করা হয়। ফেয়ারি প্রজাতির ওই  পেঙ্গুইনটির নাম চাকা। তার ভারসাম্যের সমস্যা ছিল বলে জানা যায়।

ওয়েমাউথ সি লাইফ অ্যাডভেঞ্চার পার্কের দেওয়া তথ্যানুসারে, চাকার চলাফেরায় কিছু সমস্যা দেখা যায়। এ সমস্যার সমাধানে পার্ক কর্তৃপক্ষ তার চিকিৎসার বন্দোবস্ত করে। পেঙ্গুইনটির সমস্যা নির্ণয় করতে এমআরআই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, চাকার এমআরআই করার জন্য বিশেষজ্ঞদের একটি দল কাজ করে। তবে এই এমআরআই করা খুব একটা সহজ ছিল না দলটির জন্য। তবে তারা দ্রুত এমআরআই করে চাকার রোগ নির্ণয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণেও রেখেছেন তারা।

চিকিৎসক জানান, চাকা এখন খাওয়াদাওয়া করতে পারছে এবং অন্য পেঙ্গুইনদের সঙ্গেও মেলামেশা করে সুস্থ জীবনযাপন করছে। তাই এখন আর চিন্তার কিছু নেই।

অ্যাডভেঞ্চার পার্কের পক্ষ থেকে আরও জানানো হয়, চাকার এমআরআই স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এ স্ক্যানটি সফল হলে এ পরীক্ষা ওই প্রজাতির পেঙ্গুইনের ওপরেও করা যাবে। যা এই প্রাণীগুলো সম্পর্কে জানতে আরও সহায়তা করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা