× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল স্ক্রলিংয়ে উৎসাহ আছে বানরেরও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১২:০৩ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১২:১৯ পিএম

স্মার্টফোন স্ক্রল করছে বানরও। ছবি : টুইটার

স্মার্টফোন স্ক্রল করছে বানরও। ছবি : টুইটার

সময়ে অসময়ে, কাজের ফাঁকে কিংবা কাজের মধ্যেই মোবাইলে ফেসবুক, টিকটক কিংবা অন্য কোনো প্ল্যাটফর্ম আমরা স্ক্রল করতে থাকি। বিষয়টি এ পর্যন্ত ঠিকই ছিল। এখন দেখা যাচ্ছে মানুষের পাশাপাশি পোষা বানরও ফোন স্ক্রলিং শুরু করেছে।

ভারতের মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এমনই এক ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। যেখানে দেখা গেছে, শুয়ে থাকা এক নারীর পাশে বসে পোষা বানর মোবাইল স্ক্রলিং করে একের পর এক ভিডিও দেখছে।

সেই নারীর পরিচয় জানা না গেলেও আনন্দ মাহিন্দ্রার এ ভিডিও বেশ বিনোদিতই করেছে নেটিজেনদের। ভিডিওর ক্যাপশনে তিনি হিন্দিতে মজা করে লেখেন, ‘এই গরিব প্রাণীটিকে মানবতার হাত থেকে বাঁচান।’

মাত্র কয়েক ঘণ্টাতেই এটি ২ লাখ ৮৭ হাজারের বেশিবার দেখা হয়েছে। এরই মধ্যে ভিডিওটিতে লাইক পড়েছে ১১ হাজারের বেশি।

ভিডিওটিতে একজন মন্তব্য করেছেন, ‘মানুষ হারিয়েছে… প্রাণীদের ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখুন।’ আরেকজন মন্তব্যকারী তো রীতিমতো আশাবাদ ব্যক্ত করেছেন যে অদূর ভবিষ্যতে বানরকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে এয়ার টিকিট বুকিং করাও সেখানো যাবে। আরেকজন নিরাশাবাদী লিখেছেন, ‘বিশ্ব ধ্বংস হয়ে গেছে।’

উল্লেখ্য, আনন্দ মাহিন্দ্রা একজন উৎসাহী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। প্রায়ই তিনি আকর্ষণীয় পোস্ট শেয়ার করেন, যেগুলো তার অনুসারীরা বেশ আগ্রহ নিয়েই দেখেন। শুধু মজার ভিডিওই নয়, অতীতে অনেক অনুপ্রেরণামূলক ভিডিও তিনি শেয়ার দিয়েছিলেন। এই শিল্পপতির টুইটারে ১ কোটির বেশি অনুসারী আছে।

আনন্দ মাহিন্দ্রার শিল্প উদ্যোগ ‘মাহিন্দ্রা গ্রুপ’ গাড়ি, কৃষিযন্ত্রপাতি, প্রযুক্তি, আর্থিক খাত, নবায়নযোগ্য জ্বালানি, হোটেল, রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত। ভারতের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক শিল্পগোষ্ঠী এটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা