× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বয়স ৩৬ বছর, উচ্চতা মাত্র ২ ফুট ৪ ইঞ্চি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৩০ এএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২ ১১:৪৭ এএম

অ্যাডওয়ার্ড নিনো। ছবি : সংগৃহীত

অ্যাডওয়ার্ড নিনো। ছবি : সংগৃহীত

কলম্বিয়ার রাজধানী বোগোটার বাসিন্দা অ্যাডওয়ার্ড নিনো। বয়স ৩৬ বছর। তবে উচ্চতা মাত্র ৭২ দশমিক ১০ সেন্টিমিটার বা ২ ফুট ৪ ইঞ্চির সামান্য বেশি। এই স্বল্প উচ্চতা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছে। নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি এখন অ্যাডওয়ার্ডের দখলে।

গিনেস রেকর্ডসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের ১০ মে কলম্বিয়ার বোগোটায় জন্ম নেন অ্যাডওয়ার্ড। ২০১০ সালের ১৩ এপ্রিল তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি দেওয়া হয়। ওই সময় অ্যাডওয়ার্ডের উচ্চতা ছিল ৭০ দশমিক ২১ সেন্টিমিটার বা ২ ফুট ৩ দশমিক ৬৪ ইঞ্চি। 

পরবর্তী সময়ে এ স্বীকৃতি হারান অ্যাডওয়ার্ড। তাকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে খাটো মানুষের স্বীকৃতি পান নেপালের খগেন্দ্র থাপা মাগার। ১৯৯২ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া খগেন্দ্রর উচ্চতা ছিল ৬৭ দশমিক শূন্য ৮ সেন্টিমিটার বা ২ ফুট ২ দশমিক ৪১ ইঞ্চি। খগেন্দ্র এখন বেঁচে নেই। ২০২০ সালের ১৭ জানুয়ারি মাত্র ২৭ বছর বয়সে নেপালে তার মৃত্যু হয়।

খগেন্দ্রর মৃত্যুর পর ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে খাটো ব্যক্তির স্বীকৃতি আবার ফিরে পান অ্যাডওয়ার্ড। তবে এ সময়ের মধ্যে তার উচ্চতা কিছুটা বেড়েছে। এখন তার উচ্চতা ২ ফুট ৪ ইঞ্চির কিছু বেশি। সম্প্রতি অ্যাডওয়ার্ডকে নিয়ে গিনেসের ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, মাত্র চার বছর বয়সে অ্যাডওয়ার্ডের পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে তিনি অন্যান্য শিশুর মতো স্বাভাবিক নন। আর দশটা শিশুর মতো অ্যাডওয়ার্ডের উচ্চতা বাড়ছে না। এরপর নানা চিকিৎসার পর নিশ্চিত হওয়া যায়, অ্যাডওয়ার্ডের স্বাভাবিক বৃদ্ধি ঘটবে না। স্বল্প উচ্চতা নিয়েই তাকে জীবন কাটাতে হবে। তবে নিজের কম উচ্চতার জন্য অ্যাডওয়ার্ডের মনে কোনো খেদ নেই; বরং এত কম উচ্চতার জন্য বিশ্বরেকর্ড গড়তে পারায় তিনি ভীষণ খুশি।

সংবাদমাধ্যমকে অ্যাডওয়ার্ড জানান, জীবনকে উপভোগ করছেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। অবসরে ব্যায়াম করতে ও নতুন নতুন শব্দ শিখতে পছন্দ করেন তিনি। পেশাগত জীবনে অ্যাডওয়ার্ড একজন নৃত্যশিল্পী ও মডেল। নাচ তার ধ্যানজ্ঞান, শখের কাজ। নাচতে খুব ভালোবাসেন তিনি।

/ এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা