× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিম্যাচিউরড বেবির নতুন রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১৪:৪৯ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৩ ১৪:৫৯ পিএম

আদিয়াহ ও অ্যাড্রিয়াল। ছবি : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আদিয়াহ ও অ্যাড্রিয়াল। ছবি : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

কানাডীয় শিশু আদিয়াহ ও অ্যাড্রিয়াল নাদারাজাহ হলো দুই যমজ ভাইবোন। মাত্রই পৃথিবীর জীবনের ১ বছর অতিক্রম করলো তারা। আর এই বয়সেই করে ফেলেছে ভারী ভারী সব রেকর্ড। নাম লিখিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

আদিয়াহ ও অ্যাড্রিয়াল তাদের প্রথম জন্মদিনে সবচেয়ে প্রিম্যাচিউরড শিশু হিসেবে পেয়েছে গিনেস বুকের স্বীকৃতি। একই সঙ্গে আরও একটি স্বীকৃতিও তাদের জুটেছে, তা হলো জন্মের সময় সবচেয়ে কম ওজনের শিশু হিসেবে। জন্মের সময় দুই ভাইবোনের ওজন ছিল ৩৩০ গ্রাম ও ৪২০ গ্রাম।

২০২২ সালের ৪ মার্চে জন্মানো এই দুই শিশু এর আগে আমেরিকার ২০১৮ সালে জন্মানো দুই প্রিম্যাচিউরড শিশুর রেকর্ড ভেঙেছে।

সঠিক সময়ের জন্মের প্রায় ৪ মাস আগে তাদের জন্ম হয়েছিল। এমনকি ডাক্তাররাও আশা করেননি যে শিশু দুটি বেঁচে যাবে। বেশিরভাগ হাসপাতাল সাধারণত ২৪-২৬ সপ্তাহের শিশুদের বাচানোর চেষ্টা করে না। আর এই জমজদের ত্বক সে সময় একেবারে স্বচ্ছ ও পাতলা। ছয়মাস তাদেরকে হাসপাতালে থাকতে হয়। এ সময় মস্তিষ্কের রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতার মধ্যে দিয়ে তারা গিয়েছিল। পরে দীর্ঘ চিকিৎসার পর তাদের বাড়ি পাঠানো হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্যমতে, শিশু দুটি বেশ ভালোই করছে। এরই মধ্যে জন্মের ওজনের থেকে ১৮ গুণ বেড়েছে আদিয়ার ওজন। সংক্রমণ ও শ্বাসকষ্টের জন্য অ্যাড্রিয়ালকে দুইবার হাসপাতালে নেওয়ার দরকার হলেও সে বেশ ভালোই উন্নতি করছে অ্যাড্রিয়াল। সবমিলিয়ে হাসিখুশি সামাজিক বাচ্চা তারা। 


সূত্র : খালিজ টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা