× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেল!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৫:২৬ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৭:৫৪ পিএম

নারীদের অন্তর্বাসের বিজ্ঞাপনে চীনের দুই পুরুষ মডেল। ছবি : সংগৃহীত

নারীদের অন্তর্বাসের বিজ্ঞাপনে চীনের দুই পুরুষ মডেল। ছবি : সংগৃহীত

নারীদের অন্তর্বাস পরে বিজ্ঞাপনে পোজ দিচ্ছেন চীনের পুরুষ মডেলরা! চীনের অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে এমনটাই দেখা যাচ্ছে এখন।

এর কারণ হিসেবে রয়েছে চীনের শি জিনপিং প্রশাসনের নতুন আইন! 

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, চীনা প্রশাসনের ওই নতুন আইনের কারণে অনলাইনে অন্তর্বাসের বিজ্ঞাপনে কোনো নারী মডেল ব্যবহার করা যাবে না।

কারণ, প্রশাসনের মতে ওইসব বিজ্ঞাপন অশ্লীল! 

তাই অন্য কোনো উপায় না দেখতে পেয়ে পুরুষদেরই অন্তর্বাস পরিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে দেশটির বিজ্ঞাপনী সংস্থাগুলো। 

এ বিষয়ে লাইভস্ট্রিম বিজনেসের কর্ণধার মিস্টার জু-এর বক্তব্য হলো, 'আমাদের কাছে তো আর কোনো বিকল্প নেই! নারী মডেলরা আমাদের অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারবেন না। ফলে পুরুষ মডেলই ভরসা।'

চীনের এই লাইভস্ট্রিম শপিং ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। কয়েক লাখ ভিউ এবং প্রচুর কমেন্ট জমা পড়েছে ভিডিওটিতে। 

নেটিজেনদের কেউ লিখেছেন, 'নারীদের তুলনায় পুরুষদেরই ভালো লাগছে!' কারও আবার বক্তব্য, ‘পুরুষরা নারী মডেলদের বেকার বানাচ্ছেন।’ 

কেউবা আবার এই ঘটনার সঙ্গে শেক্সপিয়রের আমলে নারী চরিত্রে পুরুষদের অভিনয়ের তুলনাও টেনেছেন।

জু অবশ্য এসব মন্তব্য আমলে দিতে নারাজ। তার দুঃচিন্তা একটাই। 

সেটা হলো, এবার অন্তর্বাসের বিজ্ঞাপনে পুরুষ মডেলের ব্যবহারেও আপত্তি তুলবে না তো জিনপিং সরকার?

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা