× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে গ্রামের ৩৩ শতাংশ মানুষ ইউটিউবার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:২২ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাধারণত গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজের সঙ্গে জড়িত থাকে। সেখানে এমন যদি হয় কোনো গ্রামের সবাই ইউটিউবার হয়ে যাচ্ছে তাহলে একটু খটকা লাগবে। 

এমন একটি গ্রাম ভারতের ছত্তিসগড়ের তুলসী। এই গ্রামে তিন হাজার মানুষের বাস। তার মধ্যে অন্তত এক হাজার মানুষ ইউটিউবার।

ছত্তিসগড়ের রায়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরের এই গ্রামে তরুণ প্রজন্মের মধ্যে পারিবারিকভাবেই রয়েছে শিল্পসত্তা।  

সবাই কম-বেশি ইউটিউবের সঙ্গে জড়িত হওয়ার কারণে গ্রামটি ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে ‘ভিলেজ অব ইউটিউবার’ বা ইউটিউবারদের গ্রাম হিসেবে। এই গ্রামের ৩৩ শতাংশ বাসিন্দা এখন সরাসরি জড়িত ইউটিউবে। এখান থেকেই করছে আয়। রোজ খুলছে নতুন নতুন চ্যানেল। 

নতুন প্রজন্ম মোবাইল হাতে তুলে নিয়েছে প্রতিভার উন্মোচনে। তুলসীর এক তরুণী ইউটিউবারের বক্তব্য, বর্তমানে গ্রামের বাসিন্দাদের চালু ইউটিউব চ্যানেলের সংখ্যা ৪০টি।

এখন প্রশ্ন হলো, কেনই বা সব ছেড়ে ইউটিউবে যাচ্ছে সবাই। 

জ্ঞানেন্দ্র শুক্লা  ও জয় বর্মার সাফল্যেই তুলসীতে জোয়ার আসে ইউটিউব চ্যানেলের।

ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে জানা যায়, ব্যাংকের চাকরি ছেড়ে জ্ঞানেন্দ্র ২০১১-১২ সালে বড়সড় ঝুঁকি নেন। ইউটিউব চ্যানেল খোলেন। গ্রামে তিনি আগে রামলীলায় টুকটাক অভিনয় করতেন। সেটাই তুলে ধরা শুরু করলেন তার চ্যানেলে।  বর্তমানে তার  চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখ ১৫ হাজার।  

শিক্ষকতা ছেড়ে ইউটিউব চ্যানেল খুলেছিলেন জয় বর্মা। তিনি বলেন, আগে তার মাসিক আয় ছিল ১২ থেকে ১৫ হাজার। এখন মাস গেলে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করেন তিনি। এ কাজে শুধু আয়ই নয়, আনন্দও পান যোগ করেন এই ইউটিউবার। 

তাদের সফলতা দেখে গ্রামের অনেকেই তাই ইউটিউবের দিকেই ঝুঁকতে শুরু করে। যা ওই গ্রামকে ইউটিউবারদের গ্রামের তকমা এনে দেয়।

প্রবা/রাই/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা