× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টোকাই’য়ের ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৩ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩০ পিএম

কার্ট ডেগেরম্যান।

কার্ট ডেগেরম্যান।

দিনের পর দিন একটাই পোশাক, গায়ে বোটকা গন্ধ। রাস্তায় পড়ে থাকা টিনের ক্যান কুড়িয়ে বিক্রি করতেন। আর মানুষের ফেলে দেওয়া স্যান্ডউইচ খেয়ে পেট ভরাতেন। এভাবেই কেটেছিল জীবনের চল্লিশটা বছর। নিজের বলতে তেমন কেউ ছিলেন না তার।

কিন্তু এই ‘টোকাই’ যখন হঠাৎ মারা গেলেন, তখন দেখা গেল তার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১২ কোটি টাকা। 

এই টোকাইয়ের প্রকৃত নাম কার্ট ডেগেরম্যান। উত্তর সুইডেনের স্কেলেফটিয়ার বাসিন্দা ছিলেন কার্ট। দিনভর রাস্তায় ঘুরে বেড়াতেন। আর রাস্তা থেকে টিনের ক্যান কুড়িয়ে নিতেন। মানুষ তাই তাকে ডাকত ‘টিন ক্যান-কার্ট’ বলে।

রাস্তা থেকে টিনের ক্যান কুড়িয়ে নিয়ে দোকানে দোকানে বিক্রি করতেন কার্ট। প্রায় সারা জীবন একটা নীল জ্যাকেট পরেই কাটিয়েছেন এই কার্ট। রাস্তায় যা কুড়িয়ে পেতেন, তা-ই খেতেন। কখনও কোথাও বিনা খরচে কিছু খাবার মিললে তা নিতে চলে যেতেন তিনি। 

কার্টকে রোজ যারা দেখতেন, কোনোদিন ভাবতেই পারেননি তার ঝোঁক কিসে। আসলে শেয়ার কেনাবেচায় দারুণ ঝোঁক ছিল কার্টের। বাতিল ক্যান বিক্রির টাকা তিনি শেয়ার ব্যবসায় বিনিয়োগ করতেন।

খবরের কাগজও কিনে পড়তেন না কার্ট। রোজ স্থানীয় লাইব্রেরি যেতেন। সেখানে গিয়ে খবরের কাগজ পড়তেন। 

কার্টের খালাতো ভাইয়ের দাবি, কোন শেয়ার কখন কেনা দরকার, কখন বিক্রি করা দরকার, তা খুব ভালো বুঝতেন তিনি। ৬০ বছর বয়সে হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান কার্ট। তখন তার আত্মীয়রা জানতে পারেন, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ১২ কোটি টাকা রয়েছে কার্টের নামে। 

মৃত্যুর আগে উইল করেছিলেন কার্ট। নিজের যাবতীয় সম্পত্তি এক খালাতো ভাইয়ের নামে লিখে গিয়েছিলেন। সেই খালাতো ভাই মাঝেমধ্যে তার সঙ্গে দেখা করতে আসতেন। তার খোঁজখবর নিতেন।

সূত্র : ডেইলি মেইল

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা