× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির নিচে দীর্ঘতম চুম্বনের রেকর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৭ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৭ পিএম

বেথ নিল ও মাইলস ক্লোওটিয়ার গড়েছেন দীর্ঘতম চুম্বনের রেকর্ড। ছবি : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

বেথ নিল ও মাইলস ক্লোওটিয়ার গড়েছেন দীর্ঘতম চুম্বনের রেকর্ড। ছবি : গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ভিন্ন এক রেকর্ড গড়ে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করলেন এক যুগল। এদিন তারা পানির নিচে দীর্ঘ চুমুর রেকর্ড করেছেন। একটি পুলের পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে তাদের চুম্বন চলেছে।

দক্ষিণ আফ্রিকান বেথ নিল ও কানাডীয় মাইলস ক্লোওটিয়ার দম্পতি থাকেন দক্ষিণ আফ্রিকাতেই। পেশায় তারা দুজনই ডাইভার ও আন্ডারওয়াটার ফিল্মমেকার। তাদের একটি কন্যা সন্তানও আছে।

তবে গিনেস বুকে স্থান পাওয়া এই রেকর্ড তারা করেছেন সমুদ্র পর্যটনের দেশ হিসেবে পরিচিত মালদ্বীপে।

গিনেস ওয়ার্ল্ডস রেকর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই যুগল ইতালীয় এক টেলিভিশন শো ‘লো শো দেই’ তে হওয়া ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। সে সময় আরেক দম্পতি পানির নিচে ৩ মিনিট ২৪ সেকেন্ডের চুম্বনের রেকর্ড গড়েছিল।

এই চুম্বনের একটি ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেলে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, এই প্রেমিক যুগল পানির নিচে চুম্বনের নতুন রেকর্ড করেছে, আগে থেকেই তাদের যৌথ ভালোবাসা ছিল সমুদ্র।

তবে এদিন এক লাফে এই যুগল রেকর্ড ভাঙেনি, শুরুতে তারা ওয়ার্ম আপ করে নেয় এবং রেকর্ড ভাঙার আগে ২ মিনিট ও ৩ মিনিট চুম্বনের ট্রায়ালও দেয়।  

তিন বছর আগে থেকেই তারা রেকর্ড ভাঙার বিষয়টি নিয়ে কাজ করছে। মাইলস জানিয়েছেন, এর আগে আমরা আগের রেকর্ডই স্পর্শ করতে পারতাম না, এমনকি কাছাকাছিও যেতে পারতাম না।

 

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা