প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ১৮:০৯ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২২ ১৮:৩০ পিএম
তাজমহল
তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন। ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, যা শান্তি আর সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত। এই সৌন্দর্য দেখে চোখজুড়াতে কে না চায়! তাই তো তাজমহল দর্শনে অদ্ভূত কাণ্ড করল চার কিশোর।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহল দেখার আকাঙক্ষা এতোই তীব্রই ছিল যে বন্ধু দীপকের পরামর্শে শখের বাইসাইকেল চারশ রুপিতে বিক্রি করে ভারতের কানপুরের কিশোর সাওয়ান। এরপর মা-বাবাকে না জানিয়ে স্বপ্নের সৌধের উদ্দেশে যাত্রা করে সে।
সাওয়ান সাইকেল বিক্রির ওই টাকা দিয়ে অটো ভাড়া করে বন্ধু দীপক, আবি ও কিষানকে নিয়ে আগ্রা রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছায়। তবে তাদের হাতে তাজমহলে প্রবেশের টিকিট কেনার মতো অর্থ ছিল না। টাকা শেষ হওয়ায় তারা স্টেশনের বাইরে একটি হোটেলে ৩০০ রুপিতে কাজ নিল।
এদিকে সন্তানদের পরিকল্পনা সম্পর্কে কিছু জানেন না তাদের অভিভাবকরা। ‘নিখোঁজ’ কিশোরদের পরিবার পুলিশ স্টেশনে অভিযোগের পর রেলপথ অবরোধ করে।
খবর পেয়ে বিক্ষোভস্থলে যান কানপুর পুলিশ কমিশনার বি.পি. যোগদণ্ড। পাশাপাশি তিনি যথাসময়ে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পরে কিশোররা টিকিট না কেটে ট্রেনে করে কানপুর ফিরে আসে। তবে তারা অভিভাবকদের প্রতিক্রিয়ার আশঙ্কায় বাড়িতে যায়নি।
একপর্যায়ে কিশোরদের শনাক্ত করে পুলিশ এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।
প্রবা/এইচকে