× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানে বিশ্ব সফরের রেকর্ড

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২২ ১৮:১১ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২২ ২০:৫৫ পিএম

একা বিমান চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ করেছেন ১৭ বছর বয়সী কিশোর ম্যাক রাদারফোর্ড। ছবি : ওয়াশিংটন পোস্ট

একা বিমান চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ করেছেন ১৭ বছর বয়সী কিশোর ম্যাক রাদারফোর্ড। ছবি : ওয়াশিংটন পোস্ট

একা বিমান চালিয়ে পাঁচ মাসে বিশ্বভ্রমণ করেছেন ১৭ বছর বয়সী কিশোর ম্যাক রাদারফোর্ড। গত বুধবার তিনি বুলগেরিয়ায় বিমান নিয়ে অবতরণ করেন। পাঁচ মাস আগে সেখান থেকেই তিনি দুনিয়া সফরের এই যাত্রা শুরু করেছিলেন। খবর ওয়াশিংটন পোস্টের

ম্যাক রাদারফোর্ড বেলজিয়াম ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। তিনি বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার পশ্চিমের এয়ারস্ট্রিপে তার মিশন শেষ করেন এবং দুটি গিনেস ওয়ার্ড রেকর্ডের দাবি করেন।

রাদারফোর্ড হলেন সবচেয় কম বয়সী ব্যক্তি, যিনি একা একা বিমান চালিয়ে বিশ্বভ্রমণ করেছেন। তিনি মূলত মাইক্রোলাইট বিমানে বিশ্ব প্রদক্ষিণ করেন।

রাদারফোর্ড বলেন, আমি আশা করি আমার অর্জন তরুণদের স্বপ্নপূরণে উৎসাহিত করবে। বিমান অবতরণের পর তিনি বলেন, ‘কেবল স্বপ্নকে অনুসরণ করো, তোমার বয়স কোনো বিষয় নয়। কঠোর পরিশ্রম করো এবং স্বপ্নপূরণে সামনের দিকে এগিয়ে যাও।’

৫ মাসে পাড়ি দিয়েছেন এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা। বাদ যায়নি এন্টার্কটিকার বরফ কিংবা সাহারা মরুভূমিও। সব প্রতিকূলতাকে জয় করে শেষ পর্যন্ত নিজের করে নিয়েছেন রেকর্ড। 

গত ২৩ মার্চ বুলগেরিয়ার সোফিয়া থেকে ইতালি এবং গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন ম্যাক। পাঁচ মহাদেশের ৫২টি দেশ ঘুরে ৫৪ হাজার ১২৪ কিলোমিটার পথ অতিক্রম করে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় নেমেছেন তিনি।

তার এই দুনিয়া সফর মোটেই মসৃণ ছিল না। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি তাকে মোকাবিলা করতে হয়েছে নানা আমলাতান্ত্রিক জটিলতাও। ম্যাকের কথায়, ‘একসময় পরিস্থিতি এমন হয়েছিল যে, মনে হচ্ছিল যে সফর শেষ করতে পারব না। তা সত্ত্বেও আমি হাল ছাড়িনি।’

রাদারফোর্ডের এই একক যাত্রা বুলগেরিয়া থেকে শুরু করার কারণ হচ্ছে তার স্পন্সর কোম্পানি আইসিডি-সফ্টের সদর দপ্তর সোফিয়া। বিশ্ব পরিভ্রমণের পর সেখানেই তিনি মিশন শেষ করেন। তিনি গিনেস বিশ্ব রেকর্ড অর্জন করতে বিষুবরেখা দুবার অতিক্রমণ করেন।

ম্যাকের বাবা স্যাম রাদারফোর্ড বলেন, ‘আমি আমার সন্তানের এমন অর্জনে দারুণ খুশি ও গর্বিত।’

এর আগে ম্যাকের বোন জারা (১৯) এ বছরের জানুয়ারিতে সর্বকনিষ্ঠ নারী হিসেবে পুরো পৃথিবী উড়ে বেড়িয়েছেন। সেই সঙ্গে সবচেয়ে কম বয়সী হিসেবে মাইক্রোলাইট বিমানে পৃথিবী প্রদক্ষিণ করেন জারা।

প্রবা/এইচকে/জেআিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা