× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকলেটের স্বাদে হাঙর!

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২২ ১৬:৪৮ পিএম

আপডেট : ২৫ আগস্ট ২০২২ ১১:৪৯ এএম

চকলেট দিয়ে তৈরি ৬৮ কেজির হাঙর। ছবি: এনডিটিভি

চকলেট দিয়ে তৈরি ৬৮ কেজির হাঙর। ছবি: এনডিটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমের বদলৌতে নানা রকম বিষয় দেখতে পাই। মানুষ এসব মাধ্যমে এমন সব ভিডিও প্রচার করে থাকে যাতে তাদের শৈল্পিক চিন্তা কিংবা প্রতিভা ফুটে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও দেখা যায় সামাজিক মাধ্যমে। ভিডিওটি শেয়ার করেছেন অ্যামরি গুশন নামের একজন শেফ।

ভিডিওতে দেখা যায়, চকলেট দিয়ে একটি বিশাল আকৃতির হাঙর বানিয়ে ফেলেছেন তিনি। নিখুঁত এ কাজ দেখে প্রথমে কেউ বুঝতেই পারবে না, এটি বাস্তবের হাঙর নয়।

অ্যামরি তার ইনস্টাগ্রাম পেজে এক সপ্তাহ আগে ভিডিওটি পোস্ট করেন। এতে তিনি বলেন, এ হাঙরের পুরোটাই চকলেট দিয়ে তৈরি। এ চকলেট মাস্টারপিসটি লম্বায় সাড়ে সাত ফুট। এর ওজন ৬৮ কেজি। এটিকে তিনি তার অন্যতম বৃহৎ কাজ বলে উল্লেখ করেছেন।

ভাইরাল হওয়া এ ভিডিওতে অ্যামরিকে চকলেট দিয়ে বিভিন্ন অংশ বানাতে দেখা যায়। এরপর এক একটি করে সব অংশগুলোকে জোড়া লাগান। শেষে এসে যা দেখা যায়, তাতে এ অংশগুলো জুড়ে গিয়ে একটি আস্ত হাঙরের রূপ নেয়।

ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত ভিডিওটি দেখেছেন এক কোটি দুই লাখেরও বেশি মানুষ। ইনস্টাগ্রমে ৯ লাখেরও মানুষ লাইক দিয়েছে ভিডিওটিতে। আর পোস্টের মন্তব্য জানালা ভরে গেছে অ্যামরির প্রতিভার প্রশংসায়।

একজন মন্তব্য করেন, আমার সন্তানেরা এ ভিডিও দেখে অবাক হয়ে গেছে। এ কাজটি করতে আপনার কত সময় লেগেছে?

অন্য একজন বলেন, দারুণ ভিডিও এটি! খুব সুন্দর কাজ করেছেন শেফ।

শেফ অ্যামরি চকলেট বানানোর জন্য বেশ বিখ্যাত। চকলেট দিয়ে বানানো হাঙর দেখে তাই হতবাক হয়ে যান অনেকে।

প্রবা/এনএস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা