× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইকেলে চড়ে দড়ি লাফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:০৪ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৬:৪২ পিএম

সাইকেলে চড়ে দড়ি লাফ খেলছেন বুশরা। ছবি: সংগৃহীত

সাইকেলে চড়ে দড়ি লাফ খেলছেন বুশরা। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অনেক ভিডিও আছে যাতে মানুষকে নানা সাহসী স্ট্যান্ট করতে দেখা যায়। কখনো এসব মাধ্যমে নিজের প্রভাব ছড়াতে, কখনো বা নিজের সাহসিকতার জানান দিতে এমন কাজ করে থাকেন তারা। এবার নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক ঝুঁকিপূর্ণ স্ট্যান্টের ভিডিও। তাতে এক নারীকে সাইকেল চালিয়ে দড়ি লাফ খেলতে দেখা যায়। যা দেখে নেটবাসীরা তাদের বিস্ময় প্রকাশ করেছেন।

সাইকেল চালাতে চালাতে দড়ি লাফ খেলা ওই নারীর নাম বুশরা। সূত্র: এনডিটিভি

ভিডিওটি শুরু হয়, সুন্দর মনোরম এক রাস্তায় সাইকেল চালানো দিয়ে। তবে শুধু যে তিনি সাইকেল চালাচ্ছেন তা নয়। একইসঙ্গে দড়ি লাফও খেলছেন। এ সময় তার জামায় ২০২৩ লেখা একটি ছোট প্ল্যাকার্ডও দেখা যায়।

'আইএমসিক্রেটগার্ল০২৩' নামে একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ওই ভিডিও শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘চারদিকে ২০২৩ নিয়ে গুঞ্জন চলছে। আর আমার দড়ি লাফ কেমন লাগছে?’

বুশরার ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ৭ লাখ ৩২ ফলোয়ার রয়েছে। প্রেফাইলে তিনি নিজেকে স্ব-শিক্ষিত নৃত্য শিল্পী হিসেবে বর্ণনা করেছেন।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বুশরার অসাধারণ ভারসাম্য দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এটি করা খুব কঠিন তবে অসাধারণ লাগছে।

আরেকজন মন্তব্যকারী বলেন, নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করুন, কারণ এটি খুবই বিপজ্জনক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা